Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে রেকর্ডের বন্যা!

December 12, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে রেকর্ডের বন্যা!
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

দুবাইয়ের মাঠ আজ সাক্ষী থাকল অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এক অসাধারণ দিনের। ভারতীয় ওপেনার বৈভব সূর্যবংশী ব্যাট হাতে যেন তাণ্ডবই চালালেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। আন্তর্জাতিক বয়সভিত্তিক ক্রিকেটে তিনি পরিচিত আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে, কিন্তু আজ যা দেখালেন তা যেন আগের সবকিছু ছাড়িয়ে আরও এক ধাপ ওপরে। মাত্র ৯৫ বলে ১৭১ রানের ইনিংস খেলে তিনি রেকর্ড বই ওলট–পালট করে দিলেন।

ইনিংসের শুরুতেই মারমুখী ভঙ্গিতে এগোতে থাকেন সূর্যবংশী। ৩০ বলে পৌঁছে যান ফিফটিতে, যেখানে তার চার–ছক্কায় এসেছে ৪০ রান। এরপর আরও ধ্বংসাত্মক হয়ে ওঠেন, পরের ৫০ রান করতে লাগে মাত্র ২৬ বল। ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ করা সূর্যবংশীর ব্যাটিং যেন থামার কোনো লক্ষণই দেখাচ্ছিল না। ১৪ ছক্কা ও ৯ বাউন্ডারিতে গড়া তাঁর ১৭১ রানের ইনিংস শুধু ম্যাচেই নয়, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের ইতিহাসেও বিশেষভাবে জায়গা করে নিল।

বয়সভিত্তিক ওয়ানডেতে এটি সূর্যবংশীর ক্যারিয়ারের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে তাঁর সেরা ছিল ইংল্যান্ডের বিপক্ষে করা ১৪৩ রান। আজকের ইনিংস তাঁকে ছেলেদের অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতে নবম সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের তালিকায় তুলে দিল। তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জোরিখ ফন শালকায়ক, যার ২১৫ রানের রেকর্ড এখনো অটুট।

এক ইনিংসে ১৪ ছক্কা হাঁকিয়ে বিশ্বরেকর্ডও গড়েছেন এই ভারতীয় ওপেনার। দীর্ঘদিন ধরে টিকে থাকা অস্ট্রেলিয়ার মাইকেল হিলের ১২ ছক্কার রেকর্ড ভেঙে তিনি নতুন অধ্যায়ের সূচনা করলেন। ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটেও এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, যেখানে রাইড়ুর ১৭৭ রান রয়েছে শীর্ষে।

সূর্যবংশীর বিধ্বংসী ব্যাটিংয়ের দিন ভারতও উপহার দিল ব্যাটিং মহোৎসব। ৫০ ওভারে ৬ উইকেটে দলের সংগ্রহ দাঁড়ায় ৪৩৩। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এটি দলীয় তৃতীয় সর্বোচ্চ রান। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ৪৩৬ ও ৪৮০ রানের ইনিংসই এই তালিকায় তাদের সামান্য এগিয়ে রেখেছে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে সংযুক্ত আরব আমিরাত ছিল শুরু থেকেই বিপর্যস্ত। নির্ধারিত ৫০ ওভার খেলেও তারা থেমে যায় মাত্র ১৯৯ রানে। ২৩৪ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করে ভারত।

Previous Post

অলিখিত ফাইনালে ব্যাটিং ব্যর্থতা, সিরিজ হারল বাংলাদেশ

Next Post

অনিশ্চয়তায় হেলস, গুরবাজকে নিয়ে বিকল্প পরিকল্পনায় ঢাকা

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
অনিশ্চয়তায় হেলস, গুরবাজকে নিয়ে বিকল্প পরিকল্পনায় ঢাকা

অনিশ্চয়তায় হেলস, গুরবাজকে নিয়ে বিকল্প পরিকল্পনায় ঢাকা

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD