Tuesday, June 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সুপার লিগে মাঠে নামছে রূপগঞ্জ

April 15, 2019
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
মেহেদীর টানা সেঞ্চুরিতে উড়ছে রূপগঞ্জ
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শিরোপা পুনরুদ্ধারের মিশনে এবার দাপটেই এগিয়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরইমধ্যে ১১ ম্যাচের ১০টিতেই তুলে নিয়েছে জয়। সোমবার থেকে শুরু সুপার লিগ। এই ধারাবাহিকতা ধরে রেখে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শিরোপা ফের বুঝে পেতে চায় নাঈম ইসলামের দল। রূপগঞ্জের পরই আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও আবাহনী। তাদের অর্জন রূপগঞ্জের চেয়ে চার পয়েন্ট কম। মানে ১৬।

৪ পয়েন্টে এগিয়ে রূপগঞ্জ সোমবার লড়বে মোহামেডানের সঙ্গে। ম্যাচটির আগে দলের কোচ আফতাব আহমেদ বলছিলেন, ‘দেখুন, আমি প্রথম থেকেই একটা কথা বলে আসছি, শিরোপা জেতার কথা আমরা ভাবিনি। আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো।’

এবারই প্রথম মূল কোচ হিসেবে অভিষেক হয়েছে আফতাবের। গতবার ছিলেন মোহামেডানের সহকারী কোচ। সুপার লিগের লড়াইয়ের আগে সফল এই কোচ বলছিলেন, ‘খেলা কার সঙ্গে সেটি নিয়ে ভাবার দরকার নেই। রূপগঞ্জ এগোতে চায় ম্যাচ ধরে ধরে, কার বিপক্ষে খেলছি, সেটি ভাবার দরকার নেই। আমাদের লক্ষ্য হচ্ছে ২ পয়েন্ট। প্রতিটি দলই খুব ভালো খেলে সুপার লিগে উঠেছে। কাউকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। লক্ষ্য থাকবে ম্যাচটি জিতে পরবর্তী ম্যাচের কথা চিন্তা করা।’

সুপার লিগে প্রাইম দোলেশ্বরের পয়েন্ট ১৪ আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডানের পয়েন্ট ১২ করে। জয় দিয়ে লড়াইয়ে ফিরতে চায় তারাও।

সোমবারের ম্যাচ-

ঢাকা প্রিমিয়ার লিগ সকাল ৯টা
রূপগঞ্জ–মোহামেডান বিকেএসপি
প্রাইম ব্যাংক–শেখ জামাল ফতুল্লা
আবাহনী–দোলেশ্বর মিরপুর
Previous Post

মুমিনুলের অনুরোধ রাখল না সিসিডিএম, বিয়ের দিনই ম্যাচ!

Next Post

নববর্ষে ক্রিকেটারদের শুভেচ্ছা

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

8
ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

10
Next Post
সাকিবের দলবদল নিয়ে জটিলতা

নববর্ষে ক্রিকেটারদের শুভেচ্ছা

Discussion about this post

সর্বশেষ..

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

ফেরার লড়াই শুরু সৌম্যর

দেড় বছর পর টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
11

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকারকে। মঙ্গলবার এক সংবাদ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

সাকিব-তামিম যুগের পর ব্যাটিং স্তম্ভ কি হৃদয়?

by cricbdadmin
0
25

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী ফরম্যাট হিসেবে দীর্ঘদিন পরিচিত ছিল ওয়ানডে। তবে ২০১৯ বিশ্বকাপের পর সেই আধিপত্যে ধীরে ধীরে ভাটা পড়ে।...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

দুই বছরের চুক্তিতে জেলা কোচ নিয়োগ দেবে বিসিবি

by cricbdadmin
0
20

দেশজুড়ে ক্রিকেট প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে কোচ নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD