Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সুপার লিগে আবাহনীর দাপট

May 30, 2017
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
২ নভেম্বর শুরু প্রিমিয়ার লিগ ক্রিকেট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে দুর্দান্ত দাপটে এগিয়ে যাচ্ছে আবাহনী লিমিটেড। টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ধানমন্ডির এই ক্লাব। মঙ্গলবার বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রাইম দোলেশ্বরকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে উঠে যায় তারা।
জিয়াউর রহমানের ঝড়ো সেঞ্চুরির পর মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হার এড়াতে পারেনি। ৫ উইকেটে জিতে মোহামেডান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচটি বৃষ্টির দাপটে হতে পারেনি।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৮৯ রান করে দোলেশ্বর। জবাবে সাদমান ইসলাম ও সাইফ হাসানের ব্যাটে ভর করে ৩৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে আবাহনী।

১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসকে হারায় আবাহনী। তবে এর কোনো প্রভাব  পড়তে দেননি সাদমান ইসলাম ও সাইফ হাসান। দ্বিতীয় উইকেটে তাদের ১৩২ রানের জুটিতে সহজ জয়ের পথে এগিয়ে যায় আবাহনী। ৭৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৬৫ রান করে ফিরেন সাদমান। ম্যাচ সেরা সাইফের ৯৭ বলে খেলা ৮০ রানের চমৎকার ইনিংসটি গড়া ৯টি চার ও দুটি ছক্কায়।

৬ রানের মধ্যে সাদমান, সাইফের বিদায়ের পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাকি কাজটি সহজেই সারেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। দুই জনেই অপরাজিত ছিলেন ১৮ রানে।

তারও আগে থিতু হয়েও বড় ইনিংস গড়তে পারেনি দোলেশ্বরের ব্যাটসম্যানরা। প্রথম আট ব্যাটসম্যানের মধ্যে কেবল মার্শাল আইয়্যুব করেন অর্ধশতক। ৮৩ বলে একটি চারে করেন ৫৭ রান।

বিকেএসপির-৪ নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে জিয়াউর রহমানে ৮৫ বলে ১০৩ রানের পরও ৪৫ ওভারে মাত্র ১৯৭ রানে গুটিয়ে যায় শেখ জামাল। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩০.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান। দলটির হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন সামসুর রহমান।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD