Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিলেট স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষোভ ক্রীড়া প্রতিমন্ত্রীর

April 1, 2026
in অনান্য খেলা, বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
Auto Draft
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা ও দীর্ঘদিনের অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ বুধবার দুপুরে স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘স্বৈরাচার সরকার যখন জোর করে ক্ষমতায় ছিল, তখন তারা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে। যার কারণে আজ সিলেট জেলা স্টেডিয়ামের এই জরাজীর্ণ অবস্থা দেখতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও অভিযোগ করেন, গত ১৬ বছর ধরে উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতির কারণে দেশের ক্রীড়া অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় থেকে এসব অনিয়ম করা হয়েছে।

স্টেডিয়ামের বর্তমান নাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য দ্রুত সংস্কারের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে তিনি ঘোষণা দেন, আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামসহ দেশের ৬৪টি জেলায় একযোগে ‘নতুন ক্রীড়া কর্মসূচি’ উদ্বোধন করা হবে। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ফুটবল, ক্রিকেটসহ মোট সাতটি ইভেন্ট নিয়ে কর্মসূচি শুরু হবে, যেখানে দেশের বিভিন্ন উপজেলার দল এবং ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করবে।

তিনি জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের যথাযথভাবে গড়ে তোলা। প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে নির্বাচিতদের জন্য বিশেষ ক্রীড়া বৃত্তির ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

খেলোয়াড়দের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’-এই লক্ষ্য সামনে রেখে ক্রীড়াবিদদের জন্য বিশেষ ভাতা ও ক্রীড়া কার্ড চালু করা হয়েছে। ইতোমধ্যে ১২৯ জন ক্রীড়াবিদ এই সুবিধার আওতায় এসেছেন এবং খুব শিগগিরই আরও প্রায় ৫০০ জন জাতীয় পর্যায়ের খেলোয়াড়কে এর অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি। তার মতে, এসব উদ্যোগের মাধ্যমে দেশে ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরি হবে এবং একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী খুদে ক্রিকেটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামও ঘুরে দেখেন। এসময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী, বিসিবি পরিচালক রাহাত শামস, মহানগর বিএনপির নেতৃবৃন্দ, সাবেক জাতীয় ক্রিকেটার রাজিন সালেহসহ স্থানীয় ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Previous Post

ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া পোস্টে লাগবে অনুমতি!

Next Post

অভিষেকেই বর্ষসেরা রিশাদ

Related Posts

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

4
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

8
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

9
Next Post
রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা

অভিষেকেই বর্ষসেরা রিশাদ

Discussion about this post

সর্বশেষ..

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
4

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

by cricbdadmin
0
9

আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা কখনোই লুকিয়ে রাখেননি সাকিব আল হাসান। একসময় গর্ব করেই বলেছিলেন, ‘দল তো মানুষ একটাই করে’।...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ

by cricbdadmin
0
12

হারারে টেস্টে পরাজয়ের হতাশা কাটিয়ে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। টেস্টে কন্ডিশনের সঙ্গে মানিয়ে...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ

by cricbdadmin
0
8

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সফল অভিষেকের পর এবার ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্ট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD