Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিলেটকে উড়িয়ে ফাইনালে কুমিল্লা

February 12, 2023
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সিলেটকে উড়িয়ে ফাইনালে কুমিল্লা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

রোববার কোয়ালিফায়ার ম্যাচে সিলেটের দেওয়া ১২৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সুনীল নারিনের তাণ্ডবে ঝোড়ো শুরু পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। এরপর দ্রুত কিছু উইকেট হারালেও মাঝদিকে মঈন আলির ঝড় ও শেষদিকে আন্দ্রে রাসেলের ব্যাটে চড়ে তিন ওভারের বেশি বাকি থাকতেই জয় তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে চলতি বিপিএল আসরের প্রথম কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লার জয় এসেছে ৪ উইকেটের ব্যবধানে। এই জয়ে আবারও বিপিএলের ফাইনালে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সিলেটের দেওয়া ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলীয় ৩২ রানে ফিরে যান ওপেনার লিটন কুমার দাস। ১০ বলে সাত রানের অস্বস্তিকর ইনিংস আসে এই ওপেনারের ব্যাট থেকে।

তবে ততক্ষণে অন্যপ্রান্তে আরেক ওপেনার সুনীল নারীন রীতিমতো তাণ্ডব চালিয়েছেন সিলেটের বোলারদের উপর। ইনিংসের ৫ম ওভারে ফেরার আগে এই ওয়েস্ট ইন্ডিয়ান বাঁহাতি ব্যাটারের ব্যাট থেকে এসেছে ১৮ বলে তিন চার ও চার ছক্কায় ৩৯ রানের টর্নেডো ইনিংস।

এর আগে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় ইমরুল কায়েসের দল। শুরুতে আন্দ্রে রাসেলের বলে ফিরে যান গাফারি। দুই বল পর রান আউটের শিকার হয়ে ফেরেন তৌহিদ হৃদয়, কোনো রান না করেই। তৃতীয় ওভারের শেষ বলে জাকির হাসান ফেরান মঈন আলী। মাত্র ১৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিলেট।

এরপর শান্তর সাথে মাশরাফি ৫৬ রানের জুটি গড়েন। যা ভাঙেন রাসেল। নবম ওভারে তার শিকার হওয়ার আগে ১৭ বলে দুটি করে চার ও ছক্কায় ২৬ রান করেন মাশরাফি। ঠিক পরের ওভারেই তানভীর হাসানের বলে বোল্ড হন শান্ত। ২৯ বলে ৪ চার ও ১ ছয়ে ৩৮ রান করেন বাঁহাতি এই ব্যাটার। এরপর মুলত ধস নামে সিলেটের ব্যাটিংয়ে। ভেঙে যায় তাসের ঘরের মতো।

তিন ওভার বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয় তারা। মাঝে দিয়ে ২২ বলে ৪ চারে ২৯ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। মাঝে দিয়ে ২২ বলে ৪ চারে ২৯ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। কুমিল্লার হয়ে দুটি করে উইকেট নেন তানভীর, রাসেল ও মুস্তাফিজুর রহমান।

Previous Post

বিপিএলে ফাইনালের উঠার লড়াই

Next Post

সাকিবদের বিদায় করে ফাইনালের লড়াইয়ে রংপুর

Related Posts

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

10
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
Next Post
সাকিবদের বিদায় করে ফাইনালের লড়াইয়ে রংপুর

সাকিবদের বিদায় করে ফাইনালের লড়াইয়ে রংপুর

Discussion about this post

সর্বশেষ..

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD