Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিলিন্ডার বিস্ফোরণ: অল্পের জন্য বাঁচলেন লিটন দাসের স্ত্রী

March 30, 2020
in তারকার সংসার, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিয়ের পরই বদলে গেলেন লিটন!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অল্পতেই রক্ষা। আরেকটু হলে বড় দুর্ঘটনায় পড়তে যাচ্ছিলেন লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারের স্ত্রী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছেন। বাসার রান্নাঘরে চা বানাতে চুলা জ্বালাতে গিয়েই এমন দুর্ঘটনায় পড়লেন।

চুলা জ্বালানোর পরই গ্যাস সিলিন্ডার বিষ্ফোরিত হয়। গত শুক্রবার ঘটে ঘটনাটি। রোববার কিছুটা সুস্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই কথা জানান সঞ্চিতা।

বিস্ফোরণে সঞ্চিতার ডান হাত এবং মাথার প্রায় সব চুল পুড়ে গেছে। ঘটনার ভয়াবহতা শেষে জানান মৃত্যুর খুব কাছ থেকেই ফিরে এসেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সঞ্চিতা লিখেছেন, ‘আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারব না। এটা আমার পক্ষে ভালো ও সহজ হবে না। কারণ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। আমি হাত দিয়ে মুখ না ঢাকলে হয়তো পুরো মুখই পুড়ে যেত। এখন আমার চুলগুলো কাটতে হবে (পুড়ে যাওয়ায়)। এটা খুবই কষ্টদায়ক কিন্তু আমি সুস্থ হয়ে ফিরতে পারব। যদি মুখে আগুন লেগে যেত, জানি না কী হতো। সুতরাং সিলিন্ডার ব্যবহার করার সময় সবাই সাবধান এবং আমার জন্য দোয়া করবেন।’

আরও লিখেছেন, ‘পরশুদিন (শুক্রবার) চা বানানোর জন্য আমি রান্নাঘরে যাই। চুলা জ্বালানোর গ্যাস চালু করলে প্রথমে সেটি না জ্বলে উল্টো নিভে যায়। আমি আবার চেষ্টা করলে সিলিন্ডারটি বিষ্ফোরিত হয়। তখন খুবই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল।’

উপস্থিত বুদ্ধি দিয়ে নিজেকে বাঁচানোর জন্য আগে মুখ ঢাকেন সঞ্চিতা। পরে কোনোমতে বেরিয়ে আসেন রান্নাঘরে। তিনি লিখেছেন, ‘আমি ডান হাত আমার মুখ ঢাকার চেষ্টা করছিলাম। যে কারণে ডান হাতেই বেশি পুড়েছে। এরপর ঘুরে রান্নাঘর থেকে বের হওয়ার সময় আমার সব চুলে আগুন ধরে যায়। কোনোমতে সেখান থেকে বেরিয়ে আসি আমি। আগেরদিনই তিনি বুঝতে পেরেছিলেন যে সিলিন্ডারের গ্যাস প্রায় শেষের দিকে। তবু সেটি ঠিকঠাক চলছিল দেখে অতোটা গুরুত্ব দেননি তিনি। আর তাতেই ঘটে গেলো এই দুর্ঘটনা, ‘আমি আগেরদিনই বুঝতে পারছিলাম যে গ্যাস প্রায় শেষ। তবু ভালোভাবেই চলছিল দেখে আমি গুরুত্ব দেইনি। হয়তো একদম শেষের গ্যাসটুকু বের হয়েই এমন বিষ্ফোরণ হয়েছে।’

Previous Post

করোনাভাইরাস: ২০ হাজার টাকা করে পাচ্ছেন সালমারা

Next Post

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

Related Posts

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

8
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

8
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
Next Post
অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

Discussion about this post

সর্বশেষ..

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
8

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
8

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
21

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD