Thursday, July 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিরিজ জয়ের আনন্দ বাংলাদেশের

July 16, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সিরিজ জয়ের আনন্দ বাংলাদেশের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রিয় ফরম্যাট ওয়ানডেতে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হয়নি! আফগানিস্তানের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেটে সিরিজ জেতা হয়নি, কিন্তু টি-টুয়েন্টিতে ঠিকই চমক দেখালো বাংলাদেশ!

আফগাদের বিপক্ষে প্রথমবার সিরিজ জিতল বাংলাদেশ! রোববার সিলেটে দূর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে কম রানে আটকে রাখেন তাসকিন আহমেদ, সাকিব আল হাসানরা। এরপর রান তাড়ায় টর্নেডো গতিতে শুরু করেন লিটন দাস, আফিফ হোসেন। এরপর কিছুটা শঙ্কা জাগলেও শেষে ব্যাট হাতে ম্যাজিক অধিনায়ক সাকিবের। এই লড়াইয়ে তাওহিদ হৃদয়, শামীম হোসেন ছিলেন সাকিবের সঙ্গে।

তার পথ ধরে বাংলাদেশ ৬ উইকেটের দারুণ জয় তুলে নিলো। ইতিহাস জানাচ্ছে, এটি টি-টুয়েন্টি ফরম্যাটে আফগানিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়।

সিলেটে বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ১১৬ রান করে সফরকারী আফগানিস্তান। এরপর ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন মেথডে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১১৯ রান। তারপর পাঁচ বল হাতে রেখেই তা স্পর্শ করে ফেলে বাংলাদেশ।

জবাবে নেমে পাঁচ ওভারের পাওয়ার প্লেতেই ৫০ রান করে ফেলেন লিটন, আফিফ। কিন্তু মাত্র দুই ওভারের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন লিটন, আফিফ, নাজমুল হোসেন শান্ত।

লিটন ৩৬ বলে ৩৫ ও আফিফ করেন ২০ বলে ২৪ রান। কিন্তু এরপর ৩ উইকেট হারালেও বাকিটা সামাল দেন সাকিব ও হৃদয়। দুজন ২১ বলে ৩১ রানের জুটি গড়েন। শেষ দিকে ১৯ রান করা হৃদয় যান, তারপর শামীমকে নিয়ে সাকিব জেতান ম্যাচ।

সাকিব অপরাজিত ছিলেন ১৮ রানে। শামীম তুলেন ৭ রান।

এর আগে আফগানিস্তানকে আটকে রাখার লড়াইয়ে ৪ ওভারে ৩৩ রানে ৩ উইকেট তুলেন তাসকিন। সাকিব ও মুস্তাফিজুর রহমান নেন ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

আফগানিস্তান: ১৭ ওভারে ১১৬/৭ (গুরবাজ ৮, জাজাই ৪, ইব্রাহিম ২২, নবি ১৬, ওমরজাই ২৫, জানাত ২০, রশিদ ৬, মুজিব ১; তাসকিন ৪-০-৩৩-৩, হাসান ৩-০-২০-০, নাসুম ৪-০-১৫-০, মুস্তাফিজ ৩-০-৩০-২, সাকিব ৩-০-১৫-২)

বাংলাদেশ: (লক্ষ‍্য ১৭ ওভারে ১১৯) ১৬.১ ওভারে ১১৯/৪ (লিটন ৩৫, আফিফ ২৪, শান্ত ৪, হৃদয় ১৯, সাকিব ১৮, শামীম ৭; ফারুকি ৩-০-১৯-০, মোমান্দ ২.১-০-৩০-০, মুজিব ৪-০-২৮-২, রশিদ ৪-০-১৯-০, ওমরজাই ৩-০-১৭-২)

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী

সিরিজ: বাংলাদেশ ২-০তে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
সিরিজ: দুই ম্যাচ টি-টোয়েন্টি ২-০ তে জিতল বাংলাদেশ
সিরিজসেরা: সাকিব আল হাসান

Previous Post

তানজিম-তানজিদের দাপটে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

Next Post

আরেকটি নিউজিল্যান্ড সফর টাইগারদের

Related Posts

বিপিএল শেষ মোসাদ্দেকের
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের ফেরা ফর্মের পুরস্কার, ইয়াসিরে ভরসা পাওয়ার হিটিংয়ে

3
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

9
বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

3
Next Post
আরেকটি নিউজিল্যান্ড সফর টাইগারদের

আরেকটি নিউজিল্যান্ড সফর টাইগারদের

Discussion about this post

সর্বশেষ..

বিপিএল শেষ মোসাদ্দেকের

মোসাদ্দেকের ফেরা ফর্মের পুরস্কার, ইয়াসিরে ভরসা পাওয়ার হিটিংয়ে

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দুটি নাম। একটি প্রত্যাশিত, অন্যটি কিছুটা বিস্ময়ের। দুর্দান্ত ফর্মের...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
9

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ ক্রিকেটে চলছে হতাশার আবহ। এমন এক সময়ে...

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে স্থায়ীভাবে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে।...

যেতে পারলেন না রুবেল ও শামীম

কেন বাদ শামীম, কেন সুযোগ পেলেন সাইফউদ্দিন

by cricbdadmin
0
5

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ জুলাই...

মোহামেডানের নেতৃত্বে হৃদয়-নতুন চ্যালেঞ্জে ঢাকা লিগ

হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা

by cricbdadmin
0
10

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD