Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাফ জয়ী নারী ফুটবল দলকে বিসিবির ৫০ লাখ টাকা পুরস্কার

September 21, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাফ জয়ী নারী ফুটবল দলকে বিসিবির ৫০ লাখ টাকা পুরস্কার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রীড়াঙ্গনে এখন খুশির সময়। গত সোমবারই বাংলাদেশ নারী ফুটবল দল হয়েছে দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়ন। নেপালকে ৩-১ গোলে ফাইনালে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই সাফল্যে জোয়ারে ভাসছে দেশ। তার ছোঁয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেটেও। সাকিব আল হাসান-মুশফিকুর রহিম সবাই শুভেচ্ছা জানিয়েছেন সাবিনা খাতুনদের। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে।

বুধবার বিসিবি জানায়, নারী জাতীয় ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কার দেবে তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

বিসিবি সভাপতি নাজমুল হাসান নারী ফুটবলারদের সাফল্যের প্রশংসা করে বলেছেন, ‘নারী ফুটবল দল তার ব্যতিক্রমী পারফরম্যান্স এবং ঐতিহাসিক অর্জন দিয়ে পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের প্রশংসা এবং সমর্থনের চিহ্ন হিসাবে, আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা ঘোষণা করছি। আমার কোনো সংশয়ই নেই যে, সাফ চ্যাম্পিয়নশিপে এই শিরোপা জয় দেশজুড়ে দেশজুড়ে ছেলে ও মেয়ে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং নিজ নিজ খেলায় আন্তর্জাতিক সাফল্য অর্জনে আরও তাড়না দেবে।’

গত সোমবার কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অপরাজিত চ্যাম্পিয়ন দল কাঠমান্ডু থেকে দেশে ফিরছে বুধবার।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD