Thursday, May 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাঞ্জনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বুমরাহ

March 19, 2021
in তারকার সংসার, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাঞ্জনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বুমরাহ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত কিছু দিন ধরেই ছিল গুঞ্জন। তবে আঁচ করা যাচ্ছিল না কাকে বিয়ে করছেন জাসপ্রিত বুমরাহ। বলা হচ্ছিল কোন এক অভিনেত্রীই হতে যাচ্ছেন ভারতীয় এই তারকা ক্রিকেটারের ঘরণী। অভিনেত্রী অনুপমাকে বিয়ে করবেন বুমরাহ এমনটা বলা হচ্ছিল। কিন্তু চমকের ইতি টেনে উপস্থাপিকা সাঞ্জনা গণেশনকে বিয়ে করেছেন ভারতীয় এ পেসার।

সোমবারই এই তারকা ক্রিকেটার জানালেন- ভারতের গোয়ার এক বিলাসবহুল হোটেলে সাঞ্জনার সঙ্গে ঘরোয়া আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকায় বুমরাহের বিয়েতে দেখা যায়নি জাতীয় দলের তারকাদের। খুব কাছের ২০ জনের মতো অতিথি ছিলেন বিয়েতে। গোপনীয়তার কারণে যাদের কারও কাছেই ছিল না মোবাইল সেট।

ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে বুমরাহ লিখেছেন, ‘ভালবাসা তার পথ খুঁজে তোমার কাছে চলে এসেছে। একরাশ ভালবাসা নিয়ে আমাদের নয়া পথ চলা শুরু হল। আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি আজ আমরা শুভ পরিণয় সূত্রে আবদ্ধ হলাম। আজকের দিনটা আমাদের কাছে খুবই কাছের, খুবই প্রিয়। খুবই আনন্দের দিন। সবার কাছে আশীর্বাদ ও শুভেচ্ছা আশা করছি।’

বুমরাহকে সবাই চিনলেও সাঞ্জানাও একেবারে অপরিচিত নন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্সের উপস্থাপিকা হিসেবে কাজ করেন তিনি। টেলিভিশনে বেশ কয়েকটি অনুষ্ঠানের উপস্থাপনা করেন এই গ্ল্যামার গার্ল। মডেল হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করলেও এখন উপস্থাপিক হিসেবে বেশ নাম কামিয়েছেন তিনি।

এইতো ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে স্টার স্পোর্টসের হয়ে ‘ম্যাচ পয়েন্ট’ ও ‘চিকি সিঙ্গেল’ নামে দুইটি জনপ্রিয় অনুষ্ঠানে উপস্থাপনা করেন তিনি। প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগেও (পিবিএলে) কাজ করেছেন সাঞ্জনা। বেশ কয়েক বছর আগে বিসিসিআইয়ের বাৎসরিক অনুষ্ঠানে দু’জনের প্রথম সাক্ষাত হয় তাদের। এরপরই ২৭ বছরের সাঞ্জনার সঙ্গে প্রেমের সম্পর্কের শুরু একই বয়সী বুমরাহর। তবে প্রেম পর্বটা বেশ অনেক বছর গোপন করে রেখেছিলেন তারা। এবার দ্বিতীয় ইনিংসের ব্যাপারটা ফাঁস করে দিলেন বুমরাহ!

মোতেরায় গোলাপি বলের টেস্ট খেলার পরই ছুটিতে আছেন এই পেসার। ব্যক্তিগত কারণে ছুটি নেন তিনি। এবার জানা গেল বিয়ে করতেই তার এমন হঠাৎ ছুটি!

বিয়ের পর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বুমরাহ। সতীর্থ অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা। তোমাদের দু’জনকেই ঈশ্বর আশীর্বাদ করুক। ভালবাসা রইল।’ চেতেশ্বর পূজারার টুইট, ‘শুভেচ্ছা রইল যশপ্রীত ও সাঞ্জনা। একসঙ্গে এই বিশেষ যাত্রা শুরু করার জন্য তোমাদের প্রতি অনেক শুভেচ্ছা থাকল।’ যুবরাজ সিং লিখলেন, ‘অনেক শুভেচ্ছা জশপ্রিত এবং সাঞ্জনা। সারা জীবন তোমরা সুখে থাকো, এই প্রার্থনা করি।’

Previous Post

ছেলে সন্তানের বাবা হলেন সাকিব

Next Post

তামিমদের উড়িয়ে দিল শান্তর দল

Related Posts

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

7
সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

6
যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

3
Next Post
তামিমদের উড়িয়ে দিল শান্তর দল

তামিমদের উড়িয়ে দিল শান্তর দল

Discussion about this post

সর্বশেষ..

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

পরিসংখ্যানেই স্পষ্ট বাংলাদেশের আধিপত্য

by cricbdadmin
0
6

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজ শেষে উঠে এসেছে একগুচ্ছ চমকপ্রদ পরিসংখ্যান। যেখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে বাংলাদেশের আধিপত্য...

যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটের বদলে যাওয়া বাস্তবতা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, একসময় বাংলাদেশের একটি-দুটি জয়ই...

ডিপিএলে রুদ্ধশ্বাস লড়াইয়ের দিন

ডিপিএলে রুদ্ধশ্বাস লড়াইয়ের দিন

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ড যেন ছিল স্নায়ুর লড়াইয়ের এক দীর্ঘ দিন। কোথাও শেষ বলে নির্ধারিত হয়েছে জয়-হার, কোথাও...

শাহরিয়ারের বোলিং জাদুতে নাটকীয় জয় রূপগঞ্জের

শাহরিয়ারের বোলিং জাদুতে নাটকীয় জয় রূপগঞ্জের

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) দারুণ এক রুদ্ধশ্বাস ম্যাচে ঢাকা লিওপার্ডসকে ২ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD