একদিন আগেই কুমার সাঙ্গাকারা জানিয়েছিলেন এই টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষেই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলবেন। এবার সেই পথে তারই প্রিয় বন্ধু, সতীর্থ মাহেলা জয়াবর্ধানে। শ্রীলঙ্কান সাবেক এ অধিনায়ক বাংলাদেশে চলতে থাকা এই টুর্নামেন্ট শেষ হলেই আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেবেন।
আসলে নতুনদের সুযোগ করে দিতেই এমন সিদান্ত নিলেন মাহেলা। ৪৯টি টি-টুয়েন্টি খেলে ১৩৩৫ রান করা এই তারকা জানালেন, ‘সাঙ্গাকারা ঠিক যে কারণে অবসর নিচ্ছে আমার অবসরে যাওয়ার পেছনেও ঠিক একই কারণ। আগেভাগে তরুণ ক্রিকেটারদের জন্য জায়গা ছেড়ে দেওয়াটাই ভালো।’ তবে ৩৬ বছর বয়সী এ ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।
এদিকে সাঙ্গাকারা জানিয়েছেন ২০১৫ সালেল বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে সরে দাড়াবেন তিনি।



