Sunday, March 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কুমার সাঙ্গাকারার ৩১৯, শ্রীলঙ্কা ১ম ইনিংসে ৫৮৭/১০

February 5, 2014
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
কুমার সাঙ্গাকারার ৩১৯, শ্রীলঙ্কা ১ম ইনিংসে ৫৮৭/১০
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

একেই বলে কিংবদন্তি! সময় বুঝি ঠিক কাজটি করতে জানেন। অন্য প্রান্তে যখন শেষ ব্যাটসম্যান তখন ঝুঁকিটা ঠিকই নিলেন কুমার সাঙ্গাকারা। সাকিব আল হাসানের ৩৩ তম ওভারের তৃতীয় বলে হাঁকালেন চার। এরপরের দুই বলে দুটো ছক্কা! আর তাতেই পেয়ে গেলেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি।
আগের টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন বন্ধু মাহেলা জয়াবর্ধানে। এবার তিনি না করলে কী হয়! চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার নিজেকে মেলে ধরলেন কুমার সাঙ্গাকারা। তাতেই সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট সফরকারীদের। ১ম ইনিংসে সব উইকেট হারিয়ে তারা তুলেছে ৫৮৭ রান। ১৪৮ রানে ৫ উইকেট নেন সাকিব আল হাসান। এ নিয়ে ১১ বার ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। জবাবে ১ম ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ৬৬ রান তুলতেই ১ উইকেট হারাল বাংলাদেশ। ব্যাট করছেন ইমরুল কায়েস (৩০) এবং সামসুর রহমান (৩৫)। কোন রান না করেই ফিরে গেছেন তামিম ইকবাল।

৩১৯ রান করে সাজঘরে ফিরেছেন সাঙ্গাকারা। তাকে ফেরান নাসির হোসেন। এটিই তার ক্যারিয়ারের সর্বোচ্চ রানের টেস্ট ইনিংস। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলম্বো টেস্টে তিনি খেলেন ২৮৭ রানের এক দারুণ ইনিংস। এবার পেয়ে গেলেন ট্রিপল সেঞ্চুরি!
আগের দিনই ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে ছুঁয়েছিলেন তিনি। তুলে নিয়েছিলেন ৩৪তম টেস্ট সেঞ্চুরি। এবার ডাবল সেঞ্চুরিতেও লারাকে স্পর্শ করলেন সাঙ্গাকারা। দু’জনেইর ডাবলসেঞ্চুরি ৯টি। সর্বোচ্চ ১২টি নিয়ে শীর্ষে অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান।
এদিকে চোটের কারণে বুধবার দ্বিতীয় দিন মাঠে নামেননি বাংলাদেশের অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহীম। উইকেটের পেছনে আছেন শামসুর রহমান শুভ।

দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। ঢাকায় ১ম টেস্টে তারা সহজেই জিতেছিল ইনিংস ও ২৪৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৫৮৭/১০ (করুনারত্নে ৩১, সাঙ্গাকারা ৩১৯*, জয়াবর্ধনে ৭২, চান্দিমাল ২৭, ভিথানাগে ৩৫*; সাকিব ৫/১৪৮, নাসির ২/১৬)
বাংলাদেশ: ১ম ইনিংসে ৮৬/১ (তামিম ০, শামসুর ৪৫*, ইমরুল ৩৬*; লাকমল ১/১৮)

Previous Post

ভারতরত্ন শচীন টেন্ডুলকার

Next Post

মুশফিক ইনজুরিতে, কিপিং করছেন শামসুর

Related Posts

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

8
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ
বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

2
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

4
Next Post
মুশফিক ইনজুরিতে, কিপিং করছেন শামসুর

মুশফিক ইনজুরিতে, কিপিং করছেন শামসুর

Discussion about this post

সর্বশেষ..

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
2

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

by cricbdadmin
0
7

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD