তিনিই যে দেশের ক্রিকেটের সেরা বিজ্ঞাপন সেটা আরো একবার প্রমান করে দিলেন! মার্কিন মুল্লুক থেকে বিমান জার্নি শেষে দেশে ফিরে একের পর এক চমক দেখিয়েই যাচ্ছেন তিনি। এইতো বৃহস্পতিবার আরো একবার দেখা মিলল সাকিব আল হাসান ম্যাজিক। তার চমকেই জিতল রংপুর রাইডার্স।
মিরপুরের শেরেবাংলায় রংপুর ২০ ওভারে ৯ উইকেটে ১০৯ রান করে। জবাব দিতে নেমে সিলেট সুপার স্টার্স অলআউট ১০৩ রানে। ৬ রানের নাটকীয় এক জয়।
ম্যাচে সাকিব ব্যাট হাতে কেরন ৩৩ রান। এরপর বল হাতে নিলেন ৩ উইকেট। তাতেই জয়ের নায়ক। টানা দ্বিতীয় ম্যাচে সেরার পুরস্কার তার হাতে। আসলে কম পুঁজিতেও লড়তে জানেন সাকিব।
এমনিতে সময়টা বেশ কাটছে তার। গত ৯ নভেস্বর প্রথম সন্তানের বাবা হয়েছেন সাকিব। এরপর যুক্তরাস্ট্রে গিয়ে দেখেছেন সন্তানের প্রিয় মুখ। স্ত্রীকে। সেই সুখের কাটিয়ে দেশে ফিরেই ঝড়, চেনা সাকিব।
তিনিই বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারী!



