Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিবের হাত ধরে জিতল ঢাকা

January 18, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ব্যাটে-বলে সেই অপ্রতিরোধ্য সাকিব আল হাসানের দেখা মিলল এবার। তার হাত ধরেই ঢাকা ডায়নামাইটসকে জয়ে ফিরিছে। একইসঙ্গে চলতি টুর্নামেন্টে পয়েন্ট টেবিলে দলটির শীর্ষস্থান আরও মজবুত করেছে ঢাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে ব্যাট করতে নামে সিলেট সিক্সার্স। দল ৮ উইকেট হারিয়ে করে ১৫৮ রান। ডেভিড ওয়ার্নার করেন ৪৩ বলে ৮ চার ও ১ ছয়ে ৬৩ রান। তবে সাকিব আল হাসানের বোলিং (২/৩৪) ও ব্যাটিংয়ের (৪১ বলে ৮ চার ও ২ ছয়ে ৬১) কাছেই ৬ উইকেটে হার মানে ওয়ার্নারের সিলেট।

ছুটির দিনে সিলেটের হয়ে দারুণ শুরু করেন লিটন কুমার দাস। কিন্তু ১৪ বলে ২৭ রান করে ফিরেন তিনি। সাব্বির ১৬ বলে ১১ রান করে আউট। তৃতীয় উইকেটে আফিফ হোসেন ও ওয়ার্নার গড়েন ৪০ রানের জুটি। ১৭ বলে ১৯ রান করে আফিফ আউট অ্যান্ড্রু বার্চের বলে নুরুল হাসান সোহানের দারুণ ক্যাচে। পরের ওভারে আউট অলক কাপালি। নিকোলাস পুরানকে ৬ রানে বোল্ড করেন সুনিল নারাইন।

১৩ ওভারে সিলেটের রান তখন ৫ উইকেটে ৮৬। তখন ওয়ার্নার হাল ধরেন। তাকে যোগ্য সঙ্গ দেন জাকির আলি। দুজনের জুটি ৫০ পেরিয়ে যায় মাত্র ২৯ বলে। এরমধ্যে ওয়ার্নার ৩৭ বলে চলতি লিগে টানা হাফসেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ১৯তম ওভারে ফেরার আগে তিনি করেন ৬৩ রান। জাকির করেন ১৮ বলে ২৫।

ঢাকার হয়ে অ্যান্ড্রু বার্চ নেন ৪২ রানে ৩ উইকেট।

জবাব দিতে নেমে ঢাকা শুরুতে হারায় ওপেনার মিজানুর রহমানকে (১)। আরেক ওপেনার সুনিল নারাইন তুলেন ১৩ বলে ২০। এক পর্যায়ে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে চ্যাম্পিয়নরা। তারপরই দৃশ্যপট পাল্টে দেন সাকিব। ১৫ বলে ১৯ রান করেন রাসুলি। আন্দ্রে রাসেল ২১ বলে ৪০ রানে অপরাজিত। সাকিব অপরাজিত করেন ৮ চার ও ২ ছয়ে  ৪১ বলে ৬১।

সংক্ষিপ্ত স্কোর-

সিলেট সিক্সার্স: ২০ ওভারে ১৫৮/৮ (লিটন ২৭, সাব্বির ১১, আফিফ ১৯, ওয়ার্নার ৬৩, অলক ০, পুরান ৬, জাকের ২৫, তাসকিন ১, লামিচানে ০*; রাসেল ৩-১-২০-১, বার্চ ৪-০-৪২-৩, সাকিব ৪-০-৩৪-২ , নারাইন ৪-০-৩২-১, আলিস ১-০-২-০, রুবেল ৪-০-২৪-১)।

ঢাকা ডায়নামাইটস: ১৭ ওভারে ১৬৩/৪ (মিজানুর ১, নারাইন ২০, রনি ১৩, সাকিব ৬১*, রাসুলি ১৯, রাসেল ৪০*; তাসকিন ৩-০-৩২-১, ইরফান ৪-০-৩৮-২, লামিচানে ৪-০-২৭-১, আল আমিন ৩-০-৩০-০, অলক ৩-০-৩১-০)।

ফল: ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী

ম্যাচসেরা: সাকিব আল হাসান

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD