Monday, May 4, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবের স্পিন শেষ বিকেলে ফিরল বাংলাদেশ

January 21, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের স্পিন শেষ বিকেলে ফিরল বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

আত্মবিশ্বাসে এখন টগবগ করছেন তাসকিন আহমেদ। টেস্টের দ্বিতীয় দিন শেষে এই টাইগার বোলার বলছিলেন, ‘ক্রাইস্টচার্চে বাংলাদেশই এগিয়ে।’ শেষ বিকেলে সাকিব আল হাসানের ঘূর্ণি যাদু বদলে দিয়েছে ম্যাচের দৃশ্যপট। চটজলদি তিন উইকেট তুলে নিয়ে এই স্পিনার ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ১ম ইনিংসে করেছে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান। বৃষ্টিবিঘ্নিত দিনে ১৯ ওভার আগে শেষ হয়েছে খেলা।

এর আগে বাংলাদেশ তাদের ১ম ইনিংসে ২৮৯ রান তুলে অলআউট হয়েছিল। এ অবস্থায় কিউইরা সফরকারীদের চেয়ে ২৯ রানে পিছিয়ে। সংগত হিসেবেই টেস্টে কিছুটা এগিয়ে থেকে রোববার তৃতীয় দিনের খেলা শুরু করবে তামিম ইকবালের দল।

দিনটা অবশ্য আরো ভাল হতে পারতো টাইগারদের। কিন্তু কিছু ক্যাচ ড্রপ হিসেব পাল্টে দেয়। এরইমধ্যে রস টেলরের ব্যাট থেকে আসে ৭৭ রান। আগের টেস্টের সেঞ্চুরিয়ান টম লাথাম এবার ফিরলেন ৬৮ রানে। তবে পথের কাঁটা হয়ে আছেন নিকোলস।

আর বাংলাদেশের হয়ে সফল বোলার সাকিব। ৩২ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট। দুটি উইকেট কামরুল ইসলাম রাব্বির। রোববার বোলাররা দ্রুত কিউইদের বাকী তিন উইকেট তুলে নিতে চায়। তাসকিন জানাচ্ছিলেন, ‘তাদের দ্রুত ফিরিয়ে সকালে প্রথম সেশনেই আবার বোলিংয়ে নামতে চাই আমরা। এরপর ব্যাটসম্যানরা বড় স্কোর দাঁড় করালে টেস্ট আমাদেরই হবে।’

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৪.৩ ওভারে ২৮৯/১০ (তামিম ৫, সৌম্য ৮৬, মাহমুদউল্লাহ ১৯, সাকিব ৫৯, সাব্বির ৭, শান্ত ১৮, নুরুল ৪৭, মিরাজ ১০, তাসকিন ৮, কামরুল ২, রুবেল ১৬*; বোল্ট ৪/৮৭, সাউদি ৫/৯৪, গ্র্যান্ডহোম ০/৫৮, ওয়েগনার ১/৪৪)।

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৭১ ওভারে ২৬০/৭ (রাভাল ১৬, লাথাম ৬৮, উইলিয়ামসন ২, টেলর ৭৭, নিকোলস ৫৬*, স্যান্টনার ২৯, ওয়াটলিং ১, ডি গ্র্যান্ডহোম ০, সাউদি ৪*; তাসকিন ১/৬৪, মিরাজ ১/৫১, রুবেল ০/৫৪, কামরুল ২/৪৮, সাকিব ৩/৩২, সৌম্য ০/১০)

Previous Post

মাত্র ৬৮ রানেই অলআউট!

Next Post

যেখানে কপিল, ক্যালিসের পাশে সাকিব

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

5
সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

7
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

9
Next Post
এশিয়াড ক্রিকেট দলে সাকিব

যেখানে কপিল, ক্যালিসের পাশে সাকিব

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

by cricbdadmin
0
5

সোমবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ২০২৫-২৬ মৌসুমে ঐতিহ্যবাহী পঞ্চাশ...

সাকিবের ভাবনায় শুধুই এশিয়া কাপ

দেশে ফেরার অপেক্ষায় সাকিব, তবে চাইলেন নিরাপত্তার নিশ্চয়তা

by cricbdadmin
0
7

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে দেশে ফেরানো নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে, তবে বাস্তবে এখনো কোনো অগ্রগতি নেই। ২০২৪...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

by cricbdadmin
0
9

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের...

পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ না পেয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

by cricbdadmin
0
3

সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করেছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD