Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি

October 26, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গ্রামীনফোনের সঙ্গে নিয়মবহির্ভূত চুক্তি করার অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ দর্শানোর নোটিশও পেতে যাচ্ছেন তিনি।

এরআগে গত ২২ অক্টোবর সাড়ে তিন কোটি টাকার বিনিময়ে গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন সাকিব। কিন্তু এ ব্যাপারে বিসিবি কিছুই জানে না। তাই তার বিপক্ষে আইনি ব্যবস্থা নিবে বিসিবি। একই ব্যবস্থা গ্রামীনফোনের বিপক্ষেও নেবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

একজন ক্রিকেটার বিসিবি’র অনুমতি ছাড়া কোনভাবেই কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারে না। কিন্তু সাকিব সেটা করায় বোর্ডের আইন ভঙ্গ হয়েছে। তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বোর্ড। এমন আভাসই দিয়েছেন দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির সভাপতি নাজমুল হাসান বলেন, ‘হ্যাঁ। এই চুক্তি কোনোভাবেই করতে পারে না। কেনো পারে না, চুক্তিতে সব লেখা আছে। লিখিতভাবে ওদের বলে দেয়া আছে। রবি আমাদের টাইটেল স্পন্সর হল। গ্রামীণ বিডই করল না। না করে এক-দুই কোটি দিয়ে খেলোয়াড়দের নিয়ে ফেলল। এতে শেষ পর্যন্ত কী হল? তিন বছরে বোর্ডের ৯০ কোটি টাকা লস হল। খেলোয়াড় লাভবান হল। কিন্তু বোর্ডের তো ১২টা বেজে গেল। এটি তো হতে পারে না। তাই লিখিতভাবে ওদের জানিয়ে রাখা আছে।’

বোর্ড প্রধান আরো বলেন, ‘এমনকি আমার জানা মতে মন্ত্রণালয় থেকেও ওদের বলা আছে যে, না জানিয়ে টেলকোর সঙ্গে চুক্তি করা যাবে না। আমাদের সঙ্গে চুক্তি তো আছেই। তারপরও আমাদের না জানিয়ে কী করে চুক্তি করে? টাইমিংটা দেখুন। খেলা বন্ধ করে চুক্তি! এগুলো তো ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। কাউকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। আমরা ক্ষতিপূরণ দাবি করব এখন। সেটি কোম্পানির কাছেও দাবি করব, দাবি করব খেলোয়াড়ের কাছেও। আমরা কি ছেড়ে দেব নাকি? কালকে (গত পরশু/বৃহস্পতিবার) শুনলাম প্রথম। আমি বলে দিয়েছি, গ্রামীণফোনকে লিগ্যাল নোটিশ পাঠাও। বড় অঙ্কের ক্ষতিপূরণ চাও। বলেছি, চিঠি পাঠাও সাকিবকেও। আমাদের ব্যাখ্যা চাই। আমাদের কাছে ব্যাপারটিকে মনে হয়েছে, ‘বোর্ডের কোনো নিয়ম-কানুন মানি না।’ এরকম হলে কঠোর ব্যবস্থা নেবই।’

সাকিবের আগে গ্রামীনফোনের সঙ্গে তামিম ও রবির সঙ্গে মুশফিকুর রহিম পেয়েছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ায় প্রস্তাব। কিন্তু তারা বোর্ডের অনুমতি পাননি। তাই সাকিবের ক্ষেত্রে একই পথে হাঁটবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এমনটাই জানা গেছে বিসিবি সুত্রে।

Related Posts

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশকে কঠিন পরীক্ষায় ফেলছে ওয়েস্ট ইন্ডিজ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD