Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিবের পাঁচে দিশেহারা ভারত

December 4, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের পাঁচে দিশেহারা ভারত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুরের উইকেট এমনিতেই দারুণ পছন্দের সাকিব আল হাসানদের। আর সেটা যদি হয় প্রিয় ফরম্যাট তখন তো হোম অব ক্রিকেটে দল ছন্দে থাকবেই। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতেই রোববার বল হাতে ঝলসে উঠলেন টাইগার বোলাররা। তার পথ ধরে দুইশর আগেই অলআউট ভারত।

সাকিবের ঘূর্ণি আর ইবাদত হোসেনের গতির সামনে ৪১.২ ওভারে মাত্র ১৮৬ রানে অলআউট ভারত। বাংলাদেশের বিপক্ষে ভারতের এটি দ্বিতীয় সর্বনিম্ন রান। সাকিব তুলেছেন ৫ উইকেট। ইবাদতের শিকার ৪ উইকেট। এটি তার সেরা বোলিং ফিগার!

মিরপুরে রোববার সাকিবের স্পিনেই দিশেহারা হয়ে যায় ভারতের ব্যাটাররা। ওয়ানডেতে বাঁহাতি স্পিনার মধ্যে ভারতের বিপক্ষে সেরা বোলিংয়ের কীর্তি গড়েন সাকিব। ভারতের ইনিংসে পঞ্চাশ রানের জুটি মাত্র একটি। আবার পঞ্চাশ রানের ইনিংসও একটি। দলের সর্বোচ্চ ৭৩ রান আসে লোকেশ রাহুলের ব্যাটে। রোহিত শর্মা ২৭ ও শ্রেয়স আইয়ার করেন ২৪।

৩৬ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা সাকিব। ইবাদত ৪৭ রানে নেন ৪ উইকেট। মিরাজ নেন একটি উইকেট। মুস্তাফিজুর রহমান উইকেট না পেলেও ভাল বল করেছেন। আর টস জেতা অধিনায়ক লিটন দাসও ছিলেন দুর্দান্ত। ওয়ানডেতে নেতৃত্বের অভিষেকে বোলিং পরিবর্তনে চমক রেখেছেন। আর দেখার মতো একটা ক্যাচও নিয়েছেন।

ওয়ানডেতে এর আগে ভারতের সঙ্গে একবারও তিন উইকেটের বেশি নিতে পারেননি সাকিব। ১৯তম ম্যাচে এসে পেলেন ৫ উইকেট। ভারতের বিপক্ষে তার আগের সেরা ছিল ২৭ রানে ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৪১.২ ওভারে ১৮৬/১০ (রোহিত ২৭, ধাওয়ান ৭, কোহলি ৯, শ্রেয়াস ২৪, রাহুল ৭৩, ওয়াশিংটন ১৯, শাহবাজ ০, শার্দুল ২, চাহার ০, সিরাজ ৯, কুলদিপ ২*; মুস্তাফিজুর ৭-১-১৯-০, হাসান ৭-১-৪০-০, মিরাজ ৯-১-৪৩-১, সাকিব ১০-২-৩৬-৫, ইবাদত ৮.২-০-৪৭-৪)

 

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD