Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবের অনন্য কীর্তি

March 17, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, রেকর্ড, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হার বাঁচাতে লড়ছে মুশফিক’রা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দলের সেরা ব্যাটসম্যানদের একজন তিনি। তার কাছ থেকে সব সময় সবার প্রত্যাশা থাকে বড় কিছুই। ঠিক সেটাই যেন বাংলাদেশের শততম টেস্টে করে দেখালেন সাকিব আল হাসান। কলম্বো টেস্টে অনেকটা আক্রমণাত্বক ব্যাটিংয়ে শুক্রবার তিনি তুলে নিলেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। সঙ্গে সঙ্গে রেকর্ড বইয়ে নাম লেখালেন এ অলরাউন্ডার। দেশের শততম টেস্টে তার আগে আরও সাত জনের রয়েছে এ রেকর্ড!

শততম টেস্টে মাঠে নামার আগে টাইগারদের সবার মধ্যেই ছিল দারুণ কিছু করার প্রত্যয়। কলম্বো টেস্টের প্রথম দিনে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশি বোলাররা। পরশু ব্যাটিংয়ের শুরুটা ছিল টাইগারদের দারুণ। কিন্তু ঐদিন শেষ বিকালে ৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে সমালোচনার মুখে পড়েছিল সফরকারীরা। এর সঙ্গে ছিল সাকিবের পাগলামি ব্যাটিং। তবে গতকাল সব সমালোচনায় জবাবা এ বাহাতি দিয়েছেন সেঞ্চুরি দিয়েই। এর সঙ্গে ১৪০ বছরের টেস্ট ইতিহাসে সাকিব ঢুকে গেছেন দারুণ এক কীর্তি গড়াদের ছোট্ট তালিকায়।

দিলরুয়ান পেরেরার বলে সুইপ করে চার মেরে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন সাকিব। কিন্তু তার মধ্যে দেখা যায়নি কোনো উচ্ছ্বাস। অনেকটা সাবলীলভাবেই সতীর্থ মোসাদ্দেক হোসেনের সঙ্গে সেঞ্চুরির মুহূর্তটা ভাগাভাগি করেন তিনি। ঠিক সে সময় প্যাভিলিয়নে বসা অন্য সতীর্থ মুশফিকুর রহিম, সাব্বির রহমানরা উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন অনেকক্ষণ ধরে।

দেশের শততম টেস্টে সাকিবের আগে সেঞ্চুরি করার তালিকায় রয়েছেন আরও আট ব্যাটসম্যান। ১৯১২ সালে অস্ট্রেলিয়ার শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন চার্লস কেলেওয়ে আর ওয়ারেন ব্র্যাডসলি। তাদের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি ইনিংস ও ৮৮ রানে জিতেছিল অজিরা। ৩৭ বছর পর এই কীর্তি গড়েন দক্ষিণ আফ্রিকার বিলি ওয়েড। তবে সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে প্রোটিয়ারা হেরে বসে ৩ উইকেটে।

১৯৭২ সালে নিউজিল্যান্ডের শততম টেস্টে জোড়া সেঞ্চুরি করেন বেভান কংডন আর মার্ক বারগ্রেস। কংডনের সেঞ্চুরিটি ছিল আরও বিশেষ। দেশের শততম টেস্টে সেঞ্চুরি করা প্রথম অধিনায়ক যে তিনি। পরে এই কীর্তি ছোঁন পাকিস্তানের মাজিদ খান ও জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার।

Previous Post

সাকিব-মোসাদ্দেকের ব্যাটে দাপট টাইগারদের

Next Post

রূপগঞ্জে মাশরাফি-মুশফিক

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
অনুশীলনে দুই ক্যাপ্টেন

রূপগঞ্জে মাশরাফি-মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD