Thursday, June 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবরা ছিলেন না কোয়াবের এজিএমে

May 20, 2023
in ক্রিকেট ক্যানভাস, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবরা ছিলেন না কোয়াবের এজিএমে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

সাবেক ক্রিকেটারদের সঙ্গে বর্তমানের ক্রিকেটারদের দূরত্ব গত কয়েকবছর ধরেই। সেই ২০১৯ সালের ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একসঙ্গে হাজির হন প্রায় শ’খানেক ক্রিকেটার। ১১টি দাবি নিয়ে মুখোমুখি হন গণমাধ্যমের। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে বিরত থাকার কথা জানান প্রতিনিধি সাকিব আল হাসান।

সেই ১১ দফা দাবির প্রথমটি ছিল, ‘ক্রিকেটারদের হাতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতৃত্ব নির্বাচনের অধিকার দেয়া।’ কিন্তু চার বছর পর সেটা আর হলো কোথায়?

সাকিবদের সেই ধর্মঘটের ৪ বছর পর শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটের মিডিয়া প্লাজায় অনুষ্ঠিত হয় কোয়াবের এজিএম ও কাউন্সিল। তবে নেতৃত্ব বদল হয়নি। সমঝোতায় নিস্পত্তি! চার বছরের জন্য সভাপতি হিসেবে নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন দেবব্রত পাল।

এজিএমে উপস্থিত ছিলেন না ধর্মঘটের সামনে থাকা সাকিব। এছাড়া মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ সিনিয়র কোনো ক্রিকেটারদের দেখা যায়নি। তবে ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ।

সাকিব-তামিমদের না আসার কারণ হিসেবে নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘নির্বাচনে অংশ নেয়নি ওরা হয়তো চিন্তা করেছে আমরা এখনো খেলছি, আমরা আরও খেলবো। আমি ব্যক্তিগতভাবে আহ্বান করেছি আসো দায়িত্ব নাও। আমরাতো অনেকদিন করলাম। আসলে এটাতো জোর করার বিষয় না। আগ্রহের বিষয়। ওরা হয়তো খেলাধুলায় আরও সময় দিতে চায়। বর্তমান জাতীয় দলের খেলোয়াড়, এখনো জাতীয় দলকে সেবা দিচ্ছে। তারা যখন আমাদের কোয়াবের বিরুদ্ধে আন্দোলন করলো। যারা আন্দোলনের নেতৃত্বে ছিল আমরা পরে তাদের সাথে বসেছি। বসার পর তাদেরকে আমরা বুঝিয়েছি আসলে ওদের ধারণাটা ছিল যে, কমিটিতে যারা আছে, তারা ছেড়ে দিবে, এবং তারা যেমন খুশি, নিজেদের মতো করে কমিটি গঠন করবে। কিন্তু কোয়াবের গঠনতন্ত্র সেটা অনুমোদন করে না। আমরা তাদেরকে বলেছি, কোয়াব একটি রেজিস্টার্ড সংগঠন, সেটার একটা গঠনতন্ত্র আছে। কমিটিতে নতুন যারা আসতে চায়, তাদেরকে আমরা ওয়েলকাম করি। সেই রাস্তা আছে।’

এবারও কোয়াবের সভাপতি হিসেবে থাকলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল। সেই ২০১৪ সাল থেকে এই পদে রয়েছেন তারা। নতুন মেয়াদের আরও চার বছর দায়িত্ব পালন করবেন দু’জন। তারা যদিও পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন নি!

Previous Post

কোয়াবের নেতৃত্বে ফের দুর্জয়-দেবব্রত

Next Post

কাউন্টিতে ডাক পেলেন মিরাজ

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদ রানা

9
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

9
বিপিএল শেষ মোসাদ্দেকের
বিশেষ প্রতিবেদন

হতাশা-সংগ্রাম আর প্রত্যাবর্তনের গল্প, মুখ খুললেন মোসাদ্দেক

7
Next Post
কাউন্টিতে ডাক পেলেন মিরাজ

কাউন্টিতে ডাক পেলেন মিরাজ

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন নাহিদ রানা

by cricbdadmin
0
9

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি আলোচনায় ছিলেন নাহিদ রানা। তবে ম্যাচ শেষে বাংলাদেশের এই তরুণ পেসারকে নিয়ে এসেছে...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

by cricbdadmin
0
9

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশের ড্রেসিংরুমে যে উচ্ছ্বাস দেখা গিয়েছিল, তার রেশ এখন পৌঁছে গেছে বিশ্ব ক্রিকেটের কেন্দ্রেও। কারণ...

বিপিএল শেষ মোসাদ্দেকের

হতাশা-সংগ্রাম আর প্রত্যাবর্তনের গল্প, মুখ খুললেন মোসাদ্দেক

by cricbdadmin
0
7

জাতীয় দলের দুয়ার দীর্ঘদিন বন্ধ ছিল তাঁর জন্য। একসময় নিয়মিত সুযোগ পেলেও নিজের সামর্থ্যের পূর্ণ প্রতিফলন ঘটাতে না পারায় জায়গা...

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

কার্ডিফ থেকে মিরপুর, অস্ট্রেলিয়া বধের আরেক সাক্ষী আশরাফুল

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে দুটি জয়ই বিশেষভাবে স্মরণীয়। প্রথমটি এসেছিল ২০০৫ সালে কার্ডিফে, আর দ্বিতীয়টি ২০২৬ সালে মিরপুরে। দুই...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

প্রথম সভাতেই বিসিবির একাধিক মেগা প্রকল্প অনুমোদন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে। বহুল আলোচিত নির্বাচনের পর অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD