Friday, June 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিবদের কাছে হারলেন মাহমুদউল্লাহ

February 26, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবদের কাছে হারলেন মাহমুদউল্লাহ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও যেন ম্যাজিক কিছুতেই কমে নি তার। ব্যাট হাতে সেই টর্নেডোতে তছনছ করছেন প্রতিপক্ষকে। শনিবার রাতেও তারই এক ঝলক দেখা গেল আর তাতেই শেষ মাহমুদউল্লাহ রিয়াদের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে সাকিব আল হাসান-তামিম ইকবালের পেশাওয়ার জালমি জিতল ২ উইকেটে।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে কোয়েটা। শেষ বলে অলআউট হওয়ার আগে তারা করে মাত্র ১২৮ রান। ব্যাট হাতে ফ্লপ মাহমুদউল্লাহ। শুন্য রানে ফিরে যান কোয়েটার এই টাইগার ব্যাটসম্যান। তবে লড়েছেন কেভিন পিটারসেন। করেন ৪৩ বলে ৪১। আবার রাইলি রুশোর ব্যাটে ৩৪ বলে ৩৮।

বল হাতে সাকিব মোটামুটি সফল। তিনি নেন ২৫ রানে ১ উইকেট। মোহাম্মদ আসগরের ৩৩ রানে শিকার ৩ উইকেট। হাসান আলির ২ উইকেট।

এরপর জবাব দিতে নেমে ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ে বন্দরে পৌঁছে যায় পেশাওয়ার।

১৩ বলে ৭ রান করা তামিমকে ফেরান মাহমুদউল্লাহ। ১ বলে ১ রান করে সাজঘরমুখী হন সাকিব। মানে দুই টাইগারই ব্যাট হাতে ব্যর্থ!
তবে মাহমুদউল্লাহ বল হাতে দারুণ সফল। টানা দুই বলে শোয়েব মাকসুদ ও ড্যারেন স্যামিকে ফিরিয়ে ম্যাচটা জমিয়ে তুলেন তিনি। হ্যাটট্রিক হয়েও যেতে পারতো তার। আফ্রিদির ক্যাচ একটুর জন্য জমাতে পারেনি কোয়াটার এক ফিল্ডার!

তবে আফ্রিদি ম্যাজিকে শেষ মাহমুদউল্লাহদের জয়ের স্বপ্ন। ৩টি করে চার-ছক্কা তার ইনিংসে। ২৩ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস। আর তাতেই দারুণ জয়। জয়ের নায়ক তো তিনিই। মাহমুদউল্লাহ ৩১ রান নিয়ে নেন তিন উইকেট।

Previous Post

চোট সামলে বল হাতে মাশরাফি

Next Post

শ্রীলঙ্কার পথে উড়লেন মুশফিকরা

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

9
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

6
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

10
Next Post
হাসপাতালে মুশফিক

শ্রীলঙ্কার পথে উড়লেন মুশফিকরা

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
9

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
9

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD