Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাইফের ডাবল সেঞ্চুরিতে উড়ছে ঢাকা

October 18, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সাইফের ডাবল সেঞ্চুরিতে উড়ছে ঢাকা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বয়সভিত্তিক দলের হয়ে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন সাইফ হাসান। এই তো কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফরে ‘এ’ দলের হয়ে সেঞ্চুরি করেছিলেন। সেই ধারাবাহিকতায় গতকাল জাতীয় লিগে করেছিলেন সেঞ্চুরি। সেই ইনিংসটাকে আজ এ ডানহাতি টেনে নিয়েছেন ডাবলে। মূলত তার অপরাজিত ইনিংসে ভর করে রংপুর বিভাগের বিপক্ষে প্রথম ইনিংসে রান পাহাড়ে উঠে উড়ছে ঢাকা বিভাগ।

শুক্রবার জাতীয় লিগের টায়ার ওয়ান ম্যাচের দ্বিতীয় দিনে সাইফের ডাবল সেঞ্চুরিতে উপর ভর করে ঢাকা বিভাগ ৮ উইকেটে ৫৫৬ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে। পরে দিন শেষ হওয়ার আগে রংপুরের ৭১ রানের মধ্যে ২টি উইকেট তুলে নেন দলটি। সে হিসেবে এ ম্যাচে অনেক এগিয়ে নাদিফ চৌধুরীরা।

গতকাল সাইফ সেঞ্চুরি তুলে নিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন। যে কারণে আর মাঠে নামেননি। তবে শুক্রবার প্রথম ঘণ্টায় নাইটওয়াচম্যান সুমন খান আউট হওয়ার পর সাইফ আবার নামেন উইকেটে। এরপর অধিনায়ক নাদিফ চৌধুরীকে নিয়ে শতরানের জুটি গড়েন সাইফ। জুটিতে আগ্রাসী ছিলেন নাদিফই। শেষ পর্যন্ত ৭৫ বলে ৬১ রান করে নাদিফ ফেরার পর জয়রাজ শেখকে নিয়েও এগিয়ে যান সাইফ। সঞ্জিত সাহার স্পিনে জয়রাজ ফিরলে নাজমুল ইসলামকে একপাশে রেখে রান বাড়ান সাইফ। সেই ধারাবাহিকতায় চা বিরতির পর তিনি তুলে নেন প্রথম শ্রেনীর ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।

বৃহস্পতিবার প্রথম দিনে ১৪৫ বল খেলে সেঞ্চুরি করেছিলেন সাইফ। শুক্রবার সেই ইনিংসকে এ ডানহাতি ডাবলে টেনে নিয়েছেন ৩১৬ মোকাবেলা করে। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৩২৯ বলে ১৯ চার ও ৪টি ছয়ে ২২০ রানে। এর আগে ২০১৭ সালের জানুয়ারিতে জাতীয় লিগের ম্যাচেই বরিশাল বিভাগের বিপক্ষে ২০৪ রান করেছিলেন সিলেটে।

Previous Post

ভারত সফরের টি-টুয়েন্টি দলে আল আমিন-সানি

Next Post

বাংলাদেশকে সহযোগিতা করবেন সৌরভ

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
বাংলাদেশকে সহযোগিতা করবেন সৌরভ

বাংলাদেশকে সহযোগিতা করবেন সৌরভ

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD