অভিষেকের জন্য অপেক্ষার প্রহর বুনতে হল না। জাতীয় দলে জায়গা পেয়ে গেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তাকে রেখেই গড়া হয়েছে একাদশ। রোববারের এই এই ম্যাচে তিন পেসারের সঙ্গে আছেন এই পেস বোলিং অলরাউন্ডার। দেশের ১২৫তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হল তার। এর আগে গত বছর আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন সাইফ উদ্দিন। গত এপ্রিলে টি-টুয়েন্টি অভিষেক হয় তার। তারপর হাই পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে তার অলরাউন্ডিং পারফরম্যান্স সবার নজর কেড়েছে। এবার ওয়ানডেতেও সেই ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যেতে চান তিনি।
তবে বাংলাদেশ একাদশে নেই মুস্তাফিজুর রহমান। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। একই কারণে নেই তামিম ইকবাল। চোট পুরোপুরি কাটিয়ে না উঠতে পারায় তাকে রাখা হল একাদশের বাইরে।
প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের এই প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এ রিপোর্ট লেখার সময় দল ২১ ওভারে ২ উইকেটে করেছে ৯৯ রান। স্বাগতিকদের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাঠে মোট ১২টি ওয়ানডে খেলে ১০টিতেই হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত হয়।
বাংলাদেশ একাদশ-
ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
টস জিতে ব্যাটিং



