Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সহজ ম্যাচটা কঠিন করে জিতল চিটাগং

January 5, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

লো স্কোরিং ম্যাচ অনেক সময়ই নাটকীয়তার জন্ম দেয়! জমিয়ে তুলে লড়াই। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের উদ্বোধনী দিনে তেমনই দৃশ্যপট দেখা গেল। শনিবার জমজমাট লড়াই লড়াই দেখলেন সমর্থকরা। উদ্বোধনী ম্যাচে রঙ হীন ব্যাটিংয়ের পসরা থাকলেও বোলাররা দারুণ জমিয়ে তুললেন লড়াই। আর সহজ ম্যাচটা শেষ পর্যন্ত কঠিন করে জিতল চিটাগং ভাইকিংস।

মিরপুরের শেরে বাংলায় শনিবার বিপিএলের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারাল চিটাগং। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯৮ রানে অলআউট হয় রংপুর। ম্যাচে রংপুরের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন রবি বোপারা। ৪৭ বলে ৩ চার ও ২ ছক্কার এই ইনিংস খেলেন তিনি। সোহাগ গাজী ৩ চারের মারে ১৭ বলে ২১ রান করেন। চিটাগাং ভাইকিংসের পদক্ষিণ আফ্রিকার মিডিয়াম ফাস্ট বোলার রবি ফ্রাইলিংক ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট।

জবাব দিতে নেমে চিটাগং শেষ ওভারের প্রথম বলে জয়ের বন্দরে নোঙর করে। হারায় ৭ উইকেট। চিটাগংয়ের হয়ে ২৭ রান করেন মোহাম্মদ শাহজাদ। ৬ বছর পর বিপিএলে খেলতে নেমে মোহাম্মদ আশরাফুল সাফল্য পেলেন না। তিনি করেন ৩ রান। মুশফিকুর রহীম ২৫। রংপুরের পক্ষে ২ উইকেট নেন মাশরাফি। এছাড়া ১টি করে উইকেট দখল করেন শফিউল, হাওয়েল, ফরহাদ রেজা এবং নাজমুল অপু।

চ্যাম্পিয়নদের বিপক্ষে চিটাগংকে এই জয় এনে দিয়েছেন রবি ফ্রাইলিঙ্ক। নতুন বলে তিন উইকেট নিয়ে নেন। এরপর শিকার করেন আরেকটি উইকেট। এরপর ব্যাটিংয়েও শেষ দিকে দৃঢ়তার পরিচয় দিয়ে দলকে নিয়ে যান লক্ষ্যে।

তবে সব মিলিয়ে উদ্বোধনী ম্যাচে মন ভরেনি দর্শকদের। টি-টুয়েন্টি রান বন্যা প্রত্যাশা থাকে দর্শকদের।

সংক্ষিপ্ত স্কোর-

রংপুর রাইডার্স: ২০ ওভারে ৯৮ (মারুফ ১, হেলস ০, মিঠুন ০, রুশো ৭, বোপারা ৪৪, হাওয়েল ৮, ফরহাদ ৩, মাশরাফি ২, সোহাগ ২১, নাজমুল ৪, শফিউল ১*; ফ্রাইলিঙ্ক ৪/১৪, জায়েদ ২/৩০, নাঈম হাসান ২/১০)।

চিটাগং ভাইকিংস: ১৯.১ ওভারে ১০১/৭ (শাহজাদ ২৭, দেলপোর্ত ৮, আশরাফুল ৩, মুশফিক ২৫, রাজা ৩, মোসাদ্দেক ২, নাঈম ১০, ফ্রাইলিঙ্ক ১২*, সানজামুল ৭*; মাশরাফি ২/২৪, নাজমুল ১/১৭, হাওয়েল ১/১৩, ফরহাদ রেজা ১/১০)।

ফল: চিটাগং ভাইকিংস ৩ উইকেটে জয়ী

ম্যাচসেরা: রবি ফ্রাইলিঙ্ক

Previous Post

এক নজরে বিপিএল সূচি

Next Post

সিডনিতে ভারতের ইতিহাস গড়ার মঞ্চ তৈরি

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

6
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post

সিডনিতে ভারতের ইতিহাস গড়ার মঞ্চ তৈরি

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
6

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD