Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সহজে মুক্তি মিলবে না তাদের

March 28, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বাংলাদেশ সফরে নতুন চেহারার অজি দল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সহজেই রক্ষা পাচ্ছেন না বল টেম্পারিংয়ে অভিযুক্ত তিন ক্রিকেটার। এরইমধ্যে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে জোহানেসবার্গ টেস্টে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে যাচ্ছেন তারা।

জানা গেছে অজি ক্রিকেট কর্তাদের তদন্তে দোষী প্রমাণিত হয়েছেন স্মিথ, ওয়ার্নার আর ব্যানক্রফট। আচরণ বিধি ভাঙ্গায় এ ৩ ক্রিকেটার বুধবারই দক্ষিণ আফ্রিকা ছাড়বেন বলে জানা গেছে। তাদের জায়গায় দলে ঢুকবেন ম্যাট রেনশ, জো বার্নস আর গ্লেন ম্যাক্সওয়েল।

তদন্তে জানা গেছে- শুধু স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট বল টেম্পারিংয়ের পরিকল্পনায় জড়িয়ে ছিলেন। তবে স্মিথ জানান, লিডারশিপ গ্রুপ মিলেই টেম্পারিংয়ের সিদ্ধান্ত নেন।

এরপরই চটজলদি চতুর্থ আর শেষ টেস্টের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় স্মিথকে। টিম পেইনকে এরইমধ্যে করা হয়েছে অজিদের ইতিহাসে ৪৬তম টেস্ট অধিনায়ক।

আইসিসি এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয় স্মিথকে। ব্যানক্রফট পান তিনটি ডিমেরিট পয়েন্ট। ধারনা করা হচ্ছে স্মিথ, ওয়ার্নার আর ব্যানক্রফট এই তিন ক্রিকেটার এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ সময়ের জন্য নিষিদ্ধ হতে পারেন।

বলা দরকার, কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনে টিভি ফুটেজ থেকে টেম্পারিং বিতর্কের শুরু। টিভিতে দেখা যায় পকেট থেকে হলুদ এক টুকরো কাপড়ের মতো কিছু বের করে বলে ঘষতে চান ব্যানক্রফট। পরে সেটি লুকিয়ে ফেলেন ট্রাউজারে। এরপর অবশ্য তারা সেই কাণ্ডের কথা স্বীকার করে নেন।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD