Thursday, June 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সরে দাঁড়াচ্ছেন আকরাম খান!

December 20, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
প্রথমে জাতীয় দলের ক্রিকেটাররা পাবেন ভ্যাকসিন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি স্বস্তিতে নেই-এমন একটা ইঙ্গিত ছিল আগেই। সরে যাবেন এমন কথাও ভাসছিল বাতাসে। শেষ অব্দি সেই গুঞ্জনই সত্য হতে যাচ্ছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আকরাম খানের স্ত্রী সাবিনা আকরামের দেওয়া স্ট্যাটাসে সরগরম ক্রিকেটাঙ্গন। জানা গেল, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আকরাম খান।

বলা হচ্ছে, পারিবারিক কারণেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। দায়িত্ব ছাড়ছেন ক্রিকেট অপারেশন্সের।

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি থেকে সরে দাঁড়ালেও অন্য কোনো কমিটির দায়িত্বে দেখা যেতে পারে তাকে। ২০১৪ সালে প্রথমবারের মত বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন আকরাম। এরপর থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন আকরাম।

অবশ্য সাম্প্রতিককালে সমালোচনার তোপে ছিলেন আকরাম। তার পরিপ্রেক্ষিতে সরেই গেলেন। স্ত্রী সাবরিনা আকরাম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছেন আকরাম খান।’ টানা ৬ বছর দায়িত্বে ছিলেন তিনি। এই সময়ে চন্ডিকা হাথুরুসিংহে, স্টিভ রোডস, রাসেল ডমিঙ্গোসহ একাধিক কোচের সঙ্গেই কাজ করেছেন। দায়িত্ব পালনকালে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবসর, সাকিবের টেস্ট থেকে ছুটি নেওয়া, অস্ট্রেলিয়া সিরিজে মুশফিককে না পাওয়া ছাড়াও অনেক ঘটনা ঘটেছে।

সব বিতর্ক পেছনে ফেলে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান। যদিও আকরাম এবং বিসিবির কোন কর্মকর্তা এনিয়ে কিছুই বলেন নি!

Previous Post

এবার মাঠে ফেরার স্বস্তি মুমিনুলদের

Next Post

নাসুমের অন্যরকম সেঞ্চুরি

Related Posts

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

5
টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

6
ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের
বিশেষ প্রতিবেদন

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

4
Next Post
নাসুমের অন্যরকম সেঞ্চুরি

নাসুমের অন্যরকম সেঞ্চুরি

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
5

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

বিশ্বচ্যাম্পিয়নদের সামনে ভেঙে পড়ল মেয়েরা

by cricbdadmin
0
20

বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবধানটা কত বড়, হেডিংলির ম্যাচটি যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। নারী টি-টোয়েন্টি...

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

by cricbdadmin
0
23

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনো টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি অধ্যায় শুরু করতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD