Thursday, October 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সমুদ্রসৈকতে আনন্দে মাশরাফি-তাসকিনরা

December 19, 2016
in নিউজ, ফিক্সচার, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সমুদ্রসৈকতে আনন্দে মাশরাফি-তাসকিনরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিউজিল্যান্ডে পা দিয়ে রীতিমতো ছুটির আমেজে আছে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত দেশটির সমুদ্রসৈকত আর সৌন্দর্যে বুঁদ হয়ে আছেন মাশরাফি, মুশফিক আর তাসকিন অাহমেদরা। সোমবার রীতিমতো ‘পিকনিক’ মুডে ছিলেন তারা। অস্ট্রেলিয়া পর্ব শেষে দক্ষিণ দিকে প্রশান্ত মহাসাগরের জনপ্রিয় সৈকত বিচ রুয়াকাকার সৌন্দর্য্য প্রানভরে উপভোগ করেছেন।

সেই অানন্দে কাটানো সময়ের ছবি অার ভিডিও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার। পেসার তাসকিন আহমেদ নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা, আমরা এখন নিউজিল্যান্ডের রুয়াকাকা বিচে আছি। সবাই দারুণ উপভোগ করছে। আসলে আজ আমরা ছুটিতে আছি।’

এখানেই শেষ নয়, ম্যানেকুইন চ্যালেঞ্জে মেতে উঠেন দলের ক্রিকেটাররা। সবাই ভিন্ন সব পোজে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে পড়েন। খেলাটা এমনই- যে ক্রিকেটার সেই স্ট্যাচু হওয়া থেকে সরে যাবে সে খেলা থেকে আউট। এমন অভিনব খেলায় মাশরাফি-সাকিবদের মধ্যে কে জিতল সেটা অবশ্য জানা যায়নি।

একইসঙ্গে সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর ছবিও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেছেন নিউজিল্যান্ড সফররত ক্রিকেটাররা। যা ভক্তরা তাদের টাইমলাইনে শেয়ার করছেন।

নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ সূচি
ওয়ানডে-

তারিখ                               ম্যাচ                    সময় (বাংলাদেশ)
২৬ ডিসেম্বর, ২০১৬         প্রথম ওয়ানডে               ভোর ৪টা
২৯ ডিসেম্বর                  দ্বিতীয় ওয়ানডে              ভোর ৪টা
৩১ ডিসেম্বর                  তৃতীয় ওয়ানডে               ভোর ৪টা।

টি-টুয়েন্টি সিরিজ-

তারিখ                               ম্যাচ                  সময় (বাংলাদেশ)
৩ জানুয়ারি, ২০১৭        প্রথম টুয়েন্টি            দুপুর ১২টা
৬ জানুয়ারি                  দ্বিতীয় টুয়েন্টি           সকাল ৮টা
৮ জানুয়ারি                 তৃতীয় টুয়েন্টি            সকাল ৮টা।

টেস্ট সিরিজ

তারিখ                       ম্যাচ                   সময় (বাংলাদেশ)
১২ জানুয়ারি            প্রথম টেস্ট                 ভোর ৪টা
২০ জানুয়ারি            দ্বিতীয় টেস্ট                ভোর ৪টা।

Related Posts

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা
বিশেষ প্রতিবেদন

‘অস্ট্রেলিয়া সফর থেকে অনেক কিছু শেখার আছে’

0
মিরপুরে ওয়ানডে, চট্টগ্রামে টি-টোয়েন্টি: দেখে নিন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ সূচি
বিশেষ প্রতিবেদন

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর শুরু ১৮ অক্টোবর

0
এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
বিশেষ প্রতিবেদন

বিসিবির কাভার্ডভ্যান থেকে ৮ লাগেজ উধাও, অধিকাংশ মালামাল

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD