Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শ্রীলঙ্কা ইমার্জিং দলের কাছে শান্তদের হার

August 18, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বিসিবি’র নজর এবার পাইপলাইন সমৃদ্ধে
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ বাংলাদেশ হাই পারফরম্যান্স দল আর শ্রীলঙ্কার মধ্যে রোববার প্রথম ওয়ানডেতে পার্থক্য গড়ে দেন সফরকারী অলরাউন্ডার ভানিদু হাসারাঙ্গা। ব্যাট হাতে ঝড় তোলার পর তিনি দেখান লেগ স্পিনে ভেলকি। যে কারণে বড় ব্যবধানেই হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

রোববার বিকেএসপিতে প্রথম ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল হেরেছে ১৮৬ রানের বড় ব্যবধানে। যে কারণে তিন ম্যাচের সিরিজে পেছিয়ে পড়েছে স্বাগতিকরা। ৩০৫ রানের লক্ষ্য তাড়ায় ২৮ ওভার ৩ বলে ১১৮ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ওয়ানডেতে রোববার টস হেরে বল হাতে নামে বাংলাদেশ। সফরকারীদের ৫৯ রানে পাথুম নিসানকা ও সাদুন বিরাক্কডিকে তুলে নেন পেসার শফিকুল ইসলাম। পরে অবশ্য স্বাগতিকদের সামনে বিপদের কারণ হয়ে দাঁড়ান চারিথ আসালঙ্কা। লঙ্কান এ অধিনায়ক ৭৯ বলে ৭ চার ও দুই ছয়ে ৭১ রানের জুটিতে দলকে কক্ষপথে ফেরান। শেষ দিকে ঝড় তোলেন হাসারাঙ্গা ও আশেন বান্দারা। শেষ ৭ ওভারে ৭৮ রান তুলে শ্রীলঙ্কা পেয়ে যায় বড় রানের পুঁজি। ৪৬ বলে সাত চার ও তিন ছয়ে ৭০ রান করেন হাসারাঙ্গা। ১৭ বলে ২৯ রানে অপরাজিত থাকেন বান্দারা। ২২ রানে ২ উইকেট নেন শফিকুল। ২ উইকেট নিতে ৭১ রান দেন আরেক পেসার শহিদুল ইসলাম।

লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। সাইফ হাসান (৭০ বলে ৬ চারে ৫০ রান) ছাড়া আর কেউ লড়াই করতে পারেননি। দলের আট ব্যাটসম্যান যেতে পারেননি দুই অঙ্কে। ১২ রানে ৪ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার হাসারাঙ্গা। এই অলরাউন্ডারই ম্যাচ সেরার পুরষ্কার নিজের করে নিয়েছেন।

বাংলাদেশ-শ্রীলঙ্কা হাই পারফরম্যান্স দলের মধ্যেকার দ্বিতীয় ওয়ানডে বুধবার। সিরিজ বাঁচাতে হলে ঐ ম্যাচ জিততেই হবে স্বাগতিকদের।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ইমার্জিং দল: ৫০ ওভারে ৩০৪/৭ (নিসানকা ১৮, বিরাক্কডি ৩১, আসালঙ্কা ৭১, আশান ৩৩, মেন্ডিস ২৮, হাসারাঙ্গা ৭০, বান্দারা ২৯*, ড্যানিয়েল ৮, ফার্নান্দো ২*; শহিদুল ২/৭১, ইয়াসিন ১/৮৯, শফিকুল ২/২২, নাঈম ০/৫০, আফিফ ১/২৮, আমিনুল ১/৪৩)

বাংলাদেশ হাই পারফরম্যান্স দল: ২৮.৩ ওভারে ১১৮ (সাইফ ৫০, নাঈম ৫, শান্ত ৮, ইয়াসির ০, আফিফ ১৯, আমিনুল ০, মাহিদুল ১০, নাঈম ১, শহিদুল ০, ইয়াসিন ১, শফিকুল ০*; ফার্নান্দো ২/২৮, ড্যানিয়েল ০/২২, তুষারা ২/২১, আপন্সো ২/২৫, মেন্ডিস ০/৬, হাসারাঙ্গা ৪/১২)

ফল: শ্রীলঙ্কা ইমার্জিং দল ১৮৬ রানে জয়ী

ম্যাচ সেরা: ভানিদু হাসারাঙ্গা

Previous Post

ডমিঙ্গোর কাছে যা চাইছে টাইগাররা

Next Post

ক্রিকেটে নিষিদ্ধ শেহজাদ

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
শেহজাদের অভিযোগ উড়িয়ে দিচ্ছে এসিবি

ক্রিকেটে নিষিদ্ধ শেহজাদ

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD