Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল পাকিস্তান

October 23, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শেষ আটে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

পাকিস্তানের সামনে রীতিমতো নাজেহাল হল শ্রীলঙ্কা। উসমান খানের আগুন ঝরা বোলিংয়ে স্বপ্নভঙ্গ লঙ্কানদের। তাদের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে সফরকারীদের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের শোধটাও নিয়ে নিলো সরফরাজ আহমেদের দল। শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ২৬.২ ওভারে ১০৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জবাবে নেমে ২০.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

৫ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সোমবার আরব আমিরাতের শারজায় উসমান খানের বোলিং তোপে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। নিজের ২১ বলের মধ্যে প্রতিপক্ষের ৫ উইকেট নিয়ে তৃতীয় বোলার হিসেবে বিশ্বরেকর্ড গড়েন এই পেস বোলার। এরসঙ্গে দলকে ৫-০ ব্যবধানে জিততে সামনে থেকে দেন নেতৃত্ব।

শ্রীলঙ্কার ইনিংসে মাত্র চারজন ব্যাটসম্যান ছুঁয়েছেন ডাবল ফিগার। সর্বোচ্চ রান থিসারা পেরেরার ২৫ রান। পাকিস্তানের হয়ে উসমান খান ৭ ওভারে ৩৪ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া শাদাব খান ও হাসান নেন ২টি করে উইকেট।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ইমাম-উল-হক ও ফকর জামানের উদ্বোধনী জুটিতে জয়ের পথ তৈরি করে পাকিস্তান। দলীয় ৮৪ রানে ফকর (৪৮) ফিরে গেলেও ৯ উইকেটে ম্যাচ জিতেই ফেরেন ইমাম। ৪৫ রানে অপরাজিত ছিলেন তিনি। সে সময় তার সঙ্গী ফাহিম আশরাফ ছিলেন ৫ রানে।

এবার তিন ম্যাচ ২০ ওভারের ক্রিকেটের লড়াই। ২৬ অক্টোবর টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

 

Previous Post

নতুন অধিনায়কের জন্য মাশরাফির শুভ কামনা

Next Post

রনির হাত ধরে ‘এ’ দলের জয়

Related Posts

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

2
প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট
বিশেষ প্রতিবেদন

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

1
সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত
বিশেষ প্রতিবেদন

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

7
Next Post
জাতীয় দলে আবু হায়দার রনি

রনির হাত ধরে ‘এ’ দলের জয়

Discussion about this post

সর্বশেষ..

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
2

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
1

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

by cricbdadmin
0
7

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)...

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

by cricbdadmin
0
8

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের আউট হওয়ার ধরন হতাশ করেছে ভক্তদের। সেট হয়ে যাওয়ার পরও অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে...

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

by cricbdadmin
0
9

ম্যাচের আগে আলোচনা ছিল ভিন্নরকম! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট, সবুজ ঘাসে মোড়া পিচে বোলারদের দাপট দেখা যেতে পারে বলে ধারণা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD