Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

শেষ বলের নাটকে ছন্দপতন লিজেন্ডসদের

March 4, 2018
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শেষ বলের নাটকে ছন্দপতন লিজেন্ডসদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দারুণ ছন্দে ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। আরেকটি জয়ের দ্বারপ্রান্তে থাকলেও শেষ ওভারের নাটকীয়তায় ছন্দপতন! তাদের বিপক্ষে রোববার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবাগত দল শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১ উইকেট জিতল। শেষ বলে চার হাঁকিয়ে রায়হান উদ্দিন ম্যাচের চিত্রটা পাল্টে দেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। সাবেক চ্যাম্পিয়নরা ৩ উইকেটে ২৬৮ রান তুলে। ওপেনার মোহাম্মদ নাইম ৯৩ রান তুলেন। দলের ভারতীয় ক্রিকেটার পারভেজ রসুল ৬৬ বলে ১১ চার ও ২ ছয়ে ৮৮ রানের অপরাজিত টর্নেডো ইনিংস খেলেন।

এরপর বল হাতে নেমেও রূপগঞ্জের বোলাররা সাফল্য তুলে নেয়।

৬২ রানের মধ্যে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেয় দলটি। এরপরই সাবেক চ্যাম্পিয়নদের বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর তুলে ফেলেন শাইনপুকুরের সাদমান ইসলাম (৯৫)।সঙ্গে ভারতীয় রিক্রুট উদয় কাল (৬১) দারুণ লড়েন। এ জুটিতে দলীয় স্কোর বোর্ডে তারা যোগ করে ১২১ রান।

মোহাম্মদ শহীদের করা শেষ ওভারে শাইনপুকুরের প্রয়োজন ছিল ৭ রান। ৪ বলে ৬ রান তুলে তুলে তারা। পঞ্চম বলে রান আউট মোহাম্মদ সাইফ উদ্দিন। এরপরই শহীদকে আরেকটি চার হাঁকিয়ে শেষ বলে দলকে লক্ষ্যে নিয়ে যান রায়হান।

রূপগঞ্জের হয়ে ৮ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সেরা বোলার শহীদ। মোশাররফ হোসেন ও পারভেজ রসুল নিয়েছেন ২টি করে উইকেট।

এ হারে ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিন থেকে চারে নেমে গেল রূপগঞ্জ। সমান ম্যাচে সমান জয়ে রান রেটে এগিয়ে থেকে তিনে জায়গা করে নিয়েছে শাইনপুকুর। ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আবাহনী লিমিটেড। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।

লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২৬৮/৩ (মজিদ ২৫, মোহাম্মদ নাঈম ৯৩, নাঈম ইসলাম ৩৮, রসুল ৮৮*, মিলন ১২*; সাইফুদ্দিন ০/৪৬, হাওদালার ০/৮১, নাইম ১/৩৫, শুভাগত ১/২১, আফিফ ০/৩৩, রায়হান ১/৫১)

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৭২/৯ (সাদমান ৯৫, সাব্বির ১১, ফারদিন ৯, তৌহিদ ১১, কাল ৬১, আফিফ ২৯, শুভাগত ১৮, সাইফুদ্দিন ১৯, নাইম ২, রায়হান ১০*, সুজন ০*; শহীদ ৩/৫০, রসুল ২/৩৭, নাঈম ১/৪৯, শরীফ ০/৪৪, আফিস ০/৪০, মোশাররফ ২/৪৪)

ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১ উইকেটে জয়ী

ম্যাচসেরা: সাদমান ইসলাম

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD