Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শৃঙ্খলা, সততা ও পরিবারের শক্তিতে মুশফিকের দুই দশকের যাত্রা

November 20, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মুশফিকের ১০০তম টেস্টে কৃতজ্ঞতা, স্মৃতি আর শ্রদ্ধার মেলবন্ধন
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে নিবেদন, পরিশ্রম আর একাগ্রতার প্রতীক হিসেবে যে নামটি বারবার উচ্চারিত হয়, তিনি মুশফিকুর রহিম। দুই দশকের লম্বা পথচলায় নিজের জায়গা, নিজের সাফল্য-কেউ তাকে উপহার দিয়ে দেয়নি; তিনি অর্জন করেছেন ঘামে, শৃঙ্খলায়, আর নিজের ওপর অবিশ্বাস্য কঠোরতার মাধ্যমে। শততম টেস্টে সেঞ্চুরি করার পর সংবাদ সম্মেলনে সেই পথচলার নেপথ্য গল্পই তুলে ধরলেন ৩৬ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার।

‘আমি আসলেই একজন বোরিং মানুষ’-এভাবেই নিজের কথা শুরু করেন মুশফিক। তার মতে, প্রতিদিন একই রুটিনে কাজ করা, একই অনুশীলন, একই প্রক্রিয়া-এটাই তাকে টিকিয়ে রেখেছে এত বছর। বয়স বাড়লেও সেই একাগ্রতায় এক বিন্দু ভাটা পড়েনি। তিনি বলেন, ‘প্রতিদিন একই জিনিস করি। বয়স যাই হোক, আমি একইভাবেই কাজ করে যেতে পারি। প্রফেশনালিজমে আমার কোনো ছাড় নেই। সফলতা আমার হাতে নেই, আমি শুধু প্রচেষ্টা আর সততার জায়গাটাই ধরে রাখি।’

লর্ডসে অভিষেকের পর দুই দশক পার করে আজ তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেছেন। আর তাও সেঞ্চুরি করে। প্রথম ইনিংসে ১০৬ রানের ইনিংস খেলেই জায়গা করে নিয়েছেন ইতিহাসের ১১ জন ক্রিকেটারের সেই এলিট তালিকায়, যারা শততম টেস্টে শতকের কীর্তি গড়েছেন। তবে এত বড় অর্জনেও তার সরলতা লুকিয়ে ছিল না। বললেন, ‘আজ মাঠে নামার সময় মনে হচ্ছিল যেন প্রথম ম্যাচ খেলতে নামছি। আমার জন্য প্রতিটি টেস্টই বিশেষ। আজও উত্তেজনা ছিল ঠিক প্রথম দিনের মতো।’

তার সাফল্যের খুঁটি যে কঠোর অনুশীলন-তা সবাই জানে। কিন্তু সেই অনুশীলনের ফলে পরিবারকে কতটা সময় দিতে পারেন না, তা প্রকাশ করতে গিয়ে আবেগতাড়িত হয়ে ওঠেন তিনি। স্ত্রীকে নিয়ে বলেন, ‘আমার জন্য সবচেয়ে বড় ত্যাগ করেছে আমার স্ত্রী। অন্যদের তুলনায় আমি বেশি অনুশীলন করি, বেশি বাইরে থাকি। ঘরে শান্ত পরিবেশ না থাকলে কখনোই এত কাজ করা সম্ভব ছিল না।’

দুই সন্তানের বাবা মুশফিক। কিন্তু নিজের ক্রিকেটকে টানটান রাখতে কখনও রাতজাগা বা ক্লান্তিতে পুড়তে হয়নি-এ কৃতিত্ব পুরোটা স্ত্রীকে দেন তিনি, ‘বাচ্চারা ঘুমায় না, এটা স্বাভাবিক। কিন্তু আমার কখনও নির্ঘুম রাত কাটেনি। সে সারারাত জেগেছে, আমাকে কখনো টেনশনে ফেলতে দেয়নি। তাই আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ।’

ক্যারিয়ারের দীর্ঘ যাত্রা তাকে তৃপ্ত করেছে বলেও জানালেন তিনি। তবে নিজের সাফল্যে থেমে যেতে চান না; বরং ভবিষ্যতের জন্য রেখে যেতে চান উত্তরাধিকার, ‘নিজেকে নিয়ে আমি খুশি। দেশের হয়ে প্রতিটি টেস্ট আমার জন্য গর্বের। আমি যখন থাকব না, তখন যেন এক–দুইজনকে তৈরি করে যেতে পারি-এটাই চেষ্টা।’

Previous Post

ঢাকা ক্যাপিটালসের চমক, নাম লেখালেন শোয়েব আখতার

Next Post

ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা টেস্ট, শেরেবাংলায় দৌড়ঝাঁপ!

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা টেস্ট, শেরেবাংলায় দৌড়ঝাঁপ!

ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা টেস্ট, শেরেবাংলায় দৌড়ঝাঁপ!

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD