Friday, May 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শুভ জন্মদিন ম্যারাডোনা

October 31, 2015
in অনান্য খেলা, জন্মদিন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
শুভ জন্মদিন ম্যারাডোনা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

গল্পটা যেন রুপালি পর্দার। জন্ম বস্তিতে। এরপর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সেই মানুষটিই হয়ে উঠেছেন সর্বকালের সেরা ফুটবলারদের একজন। যাকে বলে কুড়েঘর থেকে রাজপ্রাসাদে উঠে আসা!

তিনি ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা ব্ল্যাঙ্কো। ৩০ অক্টোবর এই কিংবদন্তি ফুটবলারের ৫৫তম জন্মদিন। ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স প্রদেশের লানুস শহরের জন্ম এই তারকার।

১০ বছর বয়সে এস্ত্রেয়া রোজার হয়ে খেলার সময় এক ফুটবল স্কাউটের নজরে পড়েন। তারই সহায়তায় আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলের নাম লেখান। তবে আলোচনায় আসেন বছর দুয়েক পর। ১২ বছর বয়সে বলবয় ম্যারাডোনা মুগ্ধ করেন সবাইকে। খেলার মধ্যবিরতিতে বল নিয়ে তার কারিকুরি চমকে দেয়!

এরপর শুধু এগিয়ে চলার গল্প!

ক্লাব ফুটবলে ম্যারাডোনা খেলেছেন- আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া এবং নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে। আর আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২৪ ম্যাচে ১৩ গোল ও মূল দলের হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছেন। মাত্র ১৬ বছর বয়সে ১৯৭৭ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় দলে অভিষেক!

৪টি ফিফা বিশ্বকাপে খেলেছেন ম্যারাডোনা। তবে স্মরনীয় হয়ে আছে ১৯৮৬ সালের বিশ্বকাপ। অধিনায়ক হিসেবে অনেকটা একাই ট্রফি এনে দেন দলকে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ২–১ গোলের জিতে তার দল। আর দুটি গোলই করেন তিনি। যার একটি ‘হ্যান্ড অফ গড’ নামে পরিচিত। পরেরটি প্রায় ৬০ মিটার দূর থেকে ড্রিবলিং করে পাঁচজন ডিফেন্ডারকে জালে পাঠান, যে কীনা দর্শকদের ভোটে শতাব্দীর সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে।

পেলের সঙ্গে যৌথভাবে ফিফার বিংশ শতাব্দীর সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

তবে বিতর্ক কখনোই পিছু ছাড়েনি তার। ড্রাগ, মেজাজ গরম করা সবই করেছেন। এনিয়ে অনেকেই নিন্দায় মুখর। কিন্তু ম্যারাডোনা একজনই। আজ ফুটবলের এই যে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা, তার কৃতিত্ব অনেকটাই তার।

জয়তু ম্যারাডোনা!

Previous Post

২১ নভেম্বরের প্রতীক্ষায় সাকিব-শিশির

Next Post

বাজল রোহিতের বিয়ের সানাই

Related Posts

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

2
নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল
বিশেষ প্রতিবেদন

শেষ দিনে জয়ের আশা ছাড়ছেন না আশরাফুল

6
বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ
বিশেষ প্রতিবেদন

নতুনদের নিয়ে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া

9
Next Post
বাজল রোহিতের বিয়ের সানাই

বাজল রোহিতের বিয়ের সানাই

Discussion about this post

সর্বশেষ..

সাকিবের পর ঢাকা টেস্টে নেই সাদমান

চোট থামিয়ে দিল সাদমানকে, ফিরলেন জাকির হাসান

by cricbdadmin
0
6

মিরপুর টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলাদেশ দল। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা যখন সিলেট টেস্ট সামনে...

বিসিবি নির্বাচনে নিয়মের সংস্কার চান নান্নু

বদলে যাচ্ছে দেশের লাল বলের ক্রিকেট

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রিকেটে গত কয়েক বছরে সবচেয়ে বড় পরিবর্তনগুলোর একটি এসেছে লাল বলের ক্রিকেটে। একসময় যেখানে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটকে ধীরগতির,...

হাতে চোট পেলেন নাহিদ রানা

আইসিসির মাসসেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে গতির নতুন প্রতীক হয়ে উঠছেন নাহিদ রানা। কয়েক মাস আগেও যিনি ছিলেন সম্ভাবনার আলোচনায়, এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেটে...

বিশ্বকাপ ও এশিয়া কাপে অধিনায়ক সাকিব

জাতীয় দলকে মিস করেন সাকিব, আছে অন্য কষ্ট

by cricbdadmin
0
4

একসময় বাংলাদেশের ক্রিকেট মানেই ছিল সাকিব আল হাসান। দেশের সবচেয়ে বড় ম্যাচ, সবচেয়ে বড় আশা কিংবা সবচেয়ে বড় ভরসা-সবকিছুর কেন্দ্রেই...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

দেশে ফেরাই এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা সাকিবের!

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান এখন যেন মাঠের চেয়ে বেশি আলোচনায় মাঠের বাইরের জীবন নিয়ে। একসময় যিনি ব্যাট-বল হাতে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD