ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শচীন টেন্ডুলকারের কন্যা সারা’র সঙ্গে তার প্রেমের খবর ভাসছে অনেক দিন ধরেই! যদিও এনিয়ে কিছুই বলছেন না শুভমান গিল। নীরবই আছেন তিনি। তবে খবরটা বেশ ছড়িয়েছে। গুঞ্জন ডালপালা মেলেছে।
কারণটাও যে সংগত। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভমান গিলের একটি ছবি পোস্ট করেন সারা টেন্ডুলকার। তার লাভ ইমোজি সম্পর্কের নতুন মাত্রা এনে দেয়। খবর ছড়িয়ে পড়ে চারপাশে। তার পথ ধরে এবার এমন কাণ্ড হবে কে জানতো?
এখন গুগলে ‘শুভমান গিল ওয়াইফ’ লিখে সার্চ দিলেই আসছে সারা টেন্ডুলকারের ছবি। সার্চ ইঞ্জিন গুগলে এমন কাণ্ড নতুন নয়।
এইতো কিছুদিন আগে বিরাট কোহলির স্ত্রী আনুশকা শর্মাকে আফগান তারকা ক্রিকেটার রশিদ খানের স্ত্রী বানিয়ে দেয়। এমন ভুল তথ্য দেখিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। এবার কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার শুভমান গিলের স্ত্রীর নাম হিসেবে দেখাল শচীন টেন্ডুলকারের কন্যা সারার নাম।
এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন তরুণ এই ক্রিকেটার। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এসব কিছুর সঙ্গে প্রেম নিয়েও আলোচনায়। এরমধ্যে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম ম্যাচে শুভমানের দুর্দান্ত ফিল্ডিংয়ের প্রশংসা করে পোস্টও করেছিলেন সারা।
কে জানে এসব কারণেই হয়তো গুগল দিচ্ছে এমন ভুল বার্তা!



