Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

শামির দ্রুততম একশর রেকর্ড

January 23, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অস্ট্রেলিয়া সফরটা যেখানে শেষ করেছিল ভারত, সেখান থেকেই শুরু করল নিউজিল্যান্ডে। ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে বিরাট কোহলির দর। মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চেহেলের দুর্দান্ত বোলিংয়ে জয়ের পথটা প্রস্বস্ত হয়। এরপর শিখর ধাওয়ান ও বিরাট কোহলি ব্যাটে অনায়াসে জয়ের বন্দরো নোঙর করে সফরকারীরা।

বুধবার ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৮ উইকেটে জিতেছে ভারত। ৩৮ ওভারে ১৫৭ রানে করে কিউইরা। সূর্যের আলো কমে যাওয়ায় ডাকওয়ার্থ লুইস ম্যাথডে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৯ ওভারে ১৫৬ রান। জবাবে নেমে ৮৫ বল বাকি থাকতেই লক্ষ্য পৌঁছে যায় কোহলির দল।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ব্যাট করতে নেমে শুরুদেই মার্টিন গাপটিল ও কলিন মানরোকে বোল্ড করে করেন শামি। গাপটিলকে ফিরিয়ে ওয়ানডেতে ভারতের হয়ে দ্রুততম একশ উইকেটের রেকর্ড গড়েন এই পেস বোলার। ভেঙে দেন আরেক পেসার ইরফান পাঠানের রেকর্ড। ৫৯ ম্যাচে ১০০ উইকেট শিকার করেন ইরফান। ৫৬তম ম্যাচে এসে শততম ওয়ানডে উইকেট নিয়েছেন শামি।

কেন উইলিয়ামস ৭ চারে ৮১ বলে করেন ৬৪ রান। ৩৯ রানে ৪ উইকেট নেন কুলদীপ। শামি ৩ উইকেট নিয়েছেন ১৯ রানে।

জবাবে নেমে রোহিত শর্মা ও শেখর ধাওয়ান গড়েন ৪১ রানের জুটি। ২৪ বলে ১১ রান করা রোহিত ফিরে যান।ম্যাকলিন পার্কে অস্ত যাওয়া সূর্য ব্যাটসম্যানের চোখ বরাবর চলে আসে আসলে দশম ওভার শেষে আধ ঘণ্টার বেশি সময়ের জন্য খেলা বন্ধ থাকে। এরপর ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে নতুন টার্গেট পায় কোহলির দল ভারতের জয়ের জন্য ৪৯ ওভারে ১৫৬ রানের লক্ষ্য ঠিক দেন তারা। বিরাট কোহলির সঙ্গে ৯১ রানের জুটি গড়েন ধাওয়ান। কোহলি ৪৫ রানে ফিরেন। ৬ চারে ১০৩ বলে ৭৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলার পথে পাঁচ হাজার রানের মাইলফল স্পর্শ করেন ধাওয়ান। ১৩ রানে অপরাজিত ছিলেন রাইডু।

শনিবার মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৩৮ ওভারে ১৫৭ (গাপটিল ৫, মানরো ৮, উইলিয়ামসন ৬৪, টেইলর ২৪, ল্যাথাম ১১, নিকোলস ১২, স্যান্টনার ১৪, ব্রেসওয়েল ৭, সাউতি ৯*, ফার্গুসন ০, বোল্ট ১; শামি ৩/১৯, শঙ্কর ০/১৯, চেহেল ২/৪৩, কুলদীপ ৪/৩৯, কেদার ১/১৭)

ভারত: (লক্ষ্য ৪৯ ওভারে ১৫৬) ৩৪.৫ ওভারে ১৫৬/২ (রোহিত ১১, ধাওয়ান ৭৫*, কোহলি ৪৫, রায়ডু ১৩*; বোল্ট ০/১৯, সাউদি ০/৩৬, ফার্গুসন ১/৪১, ব্রেসওয়েল ১/২৩))

ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ভারত ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা: মোহাম্মদ শামি

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD