Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শতরানে ছন্দে ফিরলেন মিঠুন

December 13, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শতরানে ছন্দে ফিরলেন মিঠুন
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। ব্যাটে রান না থাকলে একজন ব্যাটারের মুখে হাসি থাকে কী করে! জাতীয় দল থেকে আগেই ছিটকে গিয়েছিলেন। সবশেষ জাতীয় লিগে কিছুই করা হচ্ছিল না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচেই ফিরলেন ছন্দে। সোমবার তুললেন সেঞ্চুরি।

এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিনে সোমবার ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করেন মিঠুন। পরে শতরান তুলে নেন তার ওপেনিংয়ে সঙ্গী মিজানুর রহমান। এই ম্যাচে অবশ্য ওপেন করার কথাই ছিল না মিঠুনের। মধ্যাঞ্চলের নিয়মিত ওপেনার আব্দুল মজিদ করোনা আক্রান্ত হলে ওপেন করতে নামেন মিঠুন।

ম্যাচের প্রথম দিন রোববার মিঠুন ৪৩ রান করেন। দ্বিতীয় দিন সকালে ৬৪ বল খেলে পরের ফিফটি তুলে নেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার ত্রয়োদশ সেঞ্চুরি। মিজানুর রহমান তুলে নেন প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বাদশ সেঞ্চুরি।

এদিন বিসিবি নর্থজোনের বিপক্ষে ইতিহাসের পাতায় নাম লেখালেন ওয়ালটন সেন্ট্রাল জোনের দুই ওপেনার মিঠুন ও মিজানুর। প্রথম ইনিংসে ওপেনিংয়ে নেমে প্রথম শ্রেণির ক্রিকেটে দুজনে ৩২৭ রানের জুটি গড়েন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে করা ওপেনিংয়ের এই জুটি প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি।

প্রথম শ্রেণিতে ওপেনিং জুটির সর্বোচ্চ রান-

৩৫০ – আব্দুল মজিদ, রনি তালুকদার (ঢাকা বিভাগ, অক্টোবর ২০১৮)
৩৪১ – নাজমুল হোসেন, মিজানুর রহমান (রাজশাহী বিভাগ, ডিসেম্বর ২০১৭)
৩২৭- মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমান ( ওয়ালটন সেন্ট্রাল জোন-বিসিবি নর্থ জোন, ডিসেম্বর ২০২১)
৩১৪ – আব্দুল মজিদ, রনি তালুকদার (ঢাকা বিভাগ, ফেব্রুয়ারী ২০১৫)
৩১২ – তামিম ইকবাল, ইমরুল কায়েস (বাংলাদেশ, এপ্রিল ২০১৫)
৩১১- নাজমুল হোসেন শান্ত, মিজানুর রহমান, রাজশাহী ২০১৯)
৩০৪- রনি তালুকদার, আব্দুল মজিদ (ঢাকা বিভাগ, ২০১৭)

Previous Post

৬ ফ্র্যাঞ্চাইজি নিয়ে এবারের বিপিএল

Next Post

সাকিবের একাদশে আশরাফুল

Related Posts

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

2
রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

5
হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

5
Next Post
সাকিবের একাদশে আশরাফুল

সাকিবের একাদশে আশরাফুল

Discussion about this post

সর্বশেষ..

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
2

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

by cricbdadmin
0
10

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা সামলে এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য কার্যত ‘ডু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD