ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। কিন্তু শচীন টেন্ডুলকারের এই রেকর্ডটি অক্ষত ছিল ২৯ বছর ধরে। এরপর অনেক তারকারই অভিষেক হয়েছে। জন্ম হয়েছে কতোশত রেকর্ডের। কিন্তু ভারতীয় ব্যাটিং জিনিয়াসের রেকর্ডটা কেউ স্পর্শ করতে পারেনি। এবার হাতছাড়া হয়ে গেল সবচেয়ে কম বয়সে গড়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে হাফসেঞ্চুরির রেকর্ড। নেপালের এক কিশোর বাজিমাত করলেন।
১৬ বছর বয়সী বাল শনিবার জায়গা পেলেন রেকর্ডের পাতায়। নেপালের রোহিত পাওডেল মাত্র ১৬ বছর ১৪৬ দিন বয়সে হাফসেঞ্চুরি করলেন। বিশ্বে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতকের রেকর্ড এখন তার। শচীন এ রেকর্ড গড়েন ১৬ বছর ২১৩ দিন বয়সে। পাকিস্তানের বিপক্ষে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে হাফসেঞ্চুরি করেন তিনি।
শহীদ আফ্রিদিকেও এদিন টপকে যান নেপালের রোহিত। ১৬ বছর ২১৭ দিন বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি তুলে রেকর্ড গড়েছিলেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি। সেই ইনিংসের হাফসেঞ্চুরিটাই ছিল আন্তর্জাতিক ওয়ানডেতে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে কম বয়সে খেলা ফিফটির রেকর্ড। এবার তা টপকে গেলেন রোহিত।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুৃবাইয়ে ৫৮ বলে ৫৫ রানের এক ইনিংস খেছেন রোহিত। আর আন্তর্জাতিক এই ম্যাচে নেপাল জিতে ১৪৫ রানে।


