Friday, May 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শচীনকে টপকে গেলেন কোহলি, সামনে ব্র্যাডমান

October 5, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

তিনি মাঠে নামলেই যেন হেসে উঠবে ব্যাট। বেশ কয়েক বছর ধরেই সাফল্যের সঙ্গে বসবাস বিরাট কোহলির। রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সেই কথা বলল ভারত অধিনায়কের ব্যাট। শতরান তুলে নিলেন কোহলি। আর টপকে গেলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। তার সামনে এখন স্যার ডন ব্র্যাডম্যান।

টেস্টে সবচেয়ে কম ইনিংস খেলে ২৪টি সেঞ্চুরি করেন স্যার ডন। ৬৬ ইনিংস খেলে এই মাইলফলকে পা রাখেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি। শুক্রবার ক্যারিবিয়দের বিপক্ষে কোহলি টেস্ট ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি তুলে নেন। এ জন্য খেলেন মাত্র ১২৩ ইনিংস। ব্র্যাডম্যানের পর এটি দ্বিতীয় দ্রুততম।

কোহলি পেছনে ফেলেন শচীনকে। সাবেক এই মাস্টার ব্যাটসম্যান ১২৫ ইনিংস খেলে করেন ২৪টি সেঞ্চুরি। একই দেশের সুনীল গাভাস্কার ১২৮ ইনিংস খেলে করেছিলেন ২৪টি টেস্ট সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন ২৪টি সেঞ্চুরি করতে খেলেন ১৩২ ইনিংস।

এখানেই শেষ নয়, কোহলি ভারতে তার খেলা সবশেষ ৫ ইনিংসের চারটিতেই সেঞ্চুরি করলেন। তার ইনিংসগুলো এমন- ১০৪*, ২১৩, ২৪৩, ৫০ ও ১৩৯। টানা পাঁচ ইনিংস সর্বোচ্চ ৭৪৯ রান করেছেন তিনি। বীরেন্দ্র শেবাগ (২০০৯-১০ মৌসুম) ৭১৪ করেন।

এদিকে শুক্রবার রাজকোটে অভিষেক টেস্ট সেঞ্চুরি দেখা পেয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এরপরই পথ ধরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ভারত। জবাবে ধুঁকছে সফরকারীরা। ৯ উইকেটে ৬৪৯ রান তুলে ১ম ইনিংস ঘোষণা করে ভারত।
জবাব দিতে নেমে শুক্রবারই টেস্টের দ্বিতীয় দিনের শেষ বেলায় ৯৪ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছে উইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত ১ম ইনিংস: ১৪৯.৫ ওভারে ৬৪৯/৯ (ডি.) (কোহলি ১৩৯, পান্ত ৯২, জাদেজা ১০০*, অশ্বিন ৭, কুলদীপ ১২, উমেশ ২২, শামি ২*; গ্যাব্রিয়েল ১/৮৪, লুইস ২/৯৩, বিশু ৪/২১৭, চেইস ১/১৩৭, ব্র্যাথওয়েট ১/৪৭)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৯ ওভারে ৯৪/৬ (ব্র্যাথওয়েট ২, পাওয়েল ১, হোপ ১০, হেটমায়ার ১০, আমব্রিস ১২, চেইস ২৭*, ডাওরিচ ১০, পল ১৩*; শামি ২/১১, উমেশ ০/১৪, অশ্বিন ১/৩২, জাদেজা ১/৯, কুলদীপ ১/১৯)।

Previous Post

সিরিজই হেরে গেলেন সালমারা

Next Post

শেষ ম্যাচেও হার মেয়েদের

Related Posts

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

6
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

4
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

3
Next Post
শ্রীলঙ্কাকে চমকে দিল বাংলাদেশের মেয়েরা

শেষ ম্যাচেও হার মেয়েদের

Discussion about this post

সর্বশেষ..

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

by cricbdadmin
0
6

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে শুরু থেকেই ধরা হচ্ছিল অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

by cricbdadmin
0
4

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৫ আসর ঘিরে ওঠা ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

by cricbdadmin
0
3

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD