Tuesday, June 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লড়াইয়ে টিকে থাকল শ্রীলঙ্কা

January 21, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
এবার পাকিস্তানকে হারাল শ্রীলঙ্কা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

‘ডু অর ডাই’ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিল শ্রীলঙ্কা। তারই পথ ধরে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল তারা। এর আগেই অবশ্য শিরোপার লড়াইয়ে উঠে গেছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ফাইনাল নিশ্চিত করা টাইগারদের বিপক্ষে জিতে গেলে অবশ্য লঙ্কানদের চেয়ে এগিয়ে যাবে গ্রায়েম ক্রেমারের দল। আর দিনেশ চান্দিমালের দল ২৫ জানুয়ারি লড়বে স্বাগতিকদের সঙ্গে। ফাইনালে উঠে গেলেও আত্মতুষ্টিতে নয়, নিজেদের সেরাটা দিয়েই বাকী দুই ম্যাচে খেলবে মাশরাফি বিন মর্তুজার বাংলাদেশ।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুরে টস জিতে প্রথমে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নামে। ৪৪ ওভারে অলআউট হয়ে তুলে ১৯৮ রান। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪৪.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে লঙ্কানরা।

জয়ের পথটা প্রস্বস্ত করে দেন থিসারা পেরেরা। তার আগে অবশ্য ৪৪ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মিরে। তারপরই তিন উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রন নেন থিসারা। ৭৩ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়ের হয়ে এরপর হাল ধরেন ব্রেন্ডন টেইলর-ম্যালকম ওয়ালার। ২৪ রান করা ওয়ালার। ৬টি চারে ৫৮ রান করে আউট ব্রেন্ডন টেইলর।

৩৩ রানে ৪ উইকেট নেন থিসারা। নুয়ান প্রদিপের শিকার ৩ উইকেট। সান্দাকান নেন দুই উইকেট।

এরপর জবাবে খেলতে নেমে দলীয় ৩৩ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৭ রানে ফিরে যান উপুল থারাঙ্গা। কুশল পেরেরা ৫৭ বলে ৪৯ রান নিয়ে আক্ষেপে উইকেট ছাড়েন। নিরোশান ডিকওয়ালা ৭ রানে ফিরে গেলে চাপে পড়ে লঙ্কানরা। তবে তখনই হাল ধরেন অধিনায়ক দিনেশ চান্দিমাল। সঙ্গে থিসারা পেরেরা। দু’জন চাপ কাটিয়ে ঠান্ডা মাথায় ঠিক পেশাদারি ক্রিকেট খেলেছেন। তাদের কাছেই শেষ পর্যন্ত হেরে যায় জিম্বাবুয়ে। চান্দিমাল করেন ৩৮ রান। আর পেরেরার ব্যাটে ৩৯।

সংক্ষিপ্ত স্কোর-

জিম্বাবুয়ে: ৪৪ ওভারে ১৯৮/১০ (মাসাকদজা ২০, মিরে ২১, আরভিন ২, টেইলর ৫৮, রাজা ৯, ওয়ালার ২৪, মুর ০, ক্রিমার ৩৪, জার্ভিস ৫, চাতারা ২*, মুজারাবানি ০; লাকমল ০/২৩, প্রদিপ ৩/২৮, থিসারা ৪/৩৩, দনঞ্জয়া ০/৪৫, সান্দাকান ২/৫৭, গুনারত্নে ০/৪)
শ্রীলঙ্কা: ৪৪.৫ ওভারে ২০২/ ৫ কুশল ৪৯, থারাঙ্গা ১৭, কুশল ৩৬, চান্দিমাল ৩৮, পেরেরা ৩৯; মুজারাবানি ৩/৫২)
ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: থিসারা পেরেরা।

Previous Post

আইপিএলে সাকিবের ভিত্তি মূল্য ২ কোটি রূপি

Next Post

দেশে ফিরে গেলেন ম্যাথুজ

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

9
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

8
Next Post
মুশফিকদের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই ম্যাথুজ

দেশে ফিরে গেলেন ম্যাথুজ

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
8

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD