Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটন-মুশফিকের ৫১৩ বলের রোমাঞ্চ এবং আরও কীর্তি

May 24, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটন-মুশফিকের ৫১৩ বলের রোমাঞ্চ এবং আরও কীর্তি
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

২৪ রানে শেষ ৫ উইকেট-তখন কীনা স্বপ্ন দেখাও বারণ। টপ অর্ডার চলে গেলে আর কীইবা থাকে। কিন্তু থাকলেন দু’জন মুশফিকুর রহিম-লিটন কুমার দাস। তাদের ব্যাটেই লেখা হল নতুন ইতিহাস। মঙ্গলবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে এসে এই জুটি বিদায় নিলেন। তার আগে অনেক কীর্তিরই জন্ম দিলেন দু’জন।

লিটনকে শ্রীলঙ্কার বোলার কুসন রাজিথা ফেরাতেই শেষ হয় ২৭২ রানের জুটি। ঢাকা টেস্টের প্রথম দিনের প্রথম সেশন থেকে দ্বিতীয় দিনের প্রথম সেশন অব্দি ৫১৩ বল খেললেন লিটন-মুশফিক জুটি। এটি বল খেলার হিসেবে বাংলাদেশের তৃতীয় দীর্ঘতম জুটি। আর মাত্র একটি বল খেললেই তারা স্পর্শ করতেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর জুটিকে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে এই দুই বাঁহাতির ২৪২ রানের জুটি এসেছিল ৫১৪ বলে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বল বেশি বল খেলা জুটির রেকর্ডে মুশফিক রয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৩ সালে গলে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ২৬৭ রানের জুটিতে বল লেগেছিল ৫১৮টি।

এবার লিটন দাস তার ক্যারিয়ার সেরা ১৪১ রান তুলে বিদায় নেন। মঙ্গলবার লাঞ্চ বিরতির আগে ৫১৩ বল স্থায়ী ২৭২ রানের রেকর্ড জুটি ভাঙে লিটন ফিরতেই। ২৪৬ বল খেলে ফেরেন লিটন। রানের হিসেবে মুশফিক-লিটনের জুটি টেস্টে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে সাকিবের সঙ্গে মুশফিক গড়েন ৩৫৯ রানের জুটি, পঞ্চম উইকেটে।

দেশের দ্বিতীয় সর্বোচ্চ ৩১২ রানের জুটি তামিম ইকবাল ও ইমরুল কায়েসের। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনায় এই জুটি গড়েন তারা।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে মুশফিক-লিটন ষষ্ঠ উইকেটে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির জুটি গড়েন। এর আগে সর্বোচ জুটির রেকর্ড দখলে ছিল মুশফিক-আশরাফুলের। ২০১৪ সালে গল টেস্টে ষষ্ঠ উইকেটের জুটিতে ১৯১ রানের জুটি গড়েন দু’জন।

লিটন ফিরেন ১৪১ রানে। ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির কাছে গিয়ে ফিরেন মুশফিক। ১৭৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ তুলে ৩৬৫। ঢাকা টেস্টে একটা অপ্রিয় রেকর্ডও সঙ্গী হলো-সব মিলিয়ে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারেননি ছয় ব্যাটসম্যান। টেস্টে এক ইনিংসে ষষ্ঠ ছয় ডাকের ঘটনা এটি। বাংলাদেশের দ্বিতীয়। এই ইনিংসের মধ্য দিয়ে অনন্য এক রেকর্ডও গড়ল বাংলাদেশ। ছয় শূন্যের ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড় বাংলাদেশ দল। এর আগে ছয় ডাকের ইনিংসে সবচেয়ে বেশি রান ছিল ১৫২।

Previous Post

মুশফিকের দাপুটে ১৭৫, বাংলাদেশ ৩৬৫

Next Post

মুমিনুলদের জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

2
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

আশার আলো দেখছেন সাকিব

4
তামিমকে নিয়ে যা বললেন সাকিব
বিশেষ প্রতিবেদন

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

4
Next Post
মুমিনুলদের জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

মুমিনুলদের জবাব দিচ্ছে শ্রীলঙ্কা

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

নতুন ফরম্যাট, এক লিগেই চ্যাম্পিয়ন, রেলিগেশন লিগ ছাড়াই অবনমন

by cricbdadmin
0
2

ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নতুন মৌসুমে ভিন্ন এক কাঠামো নিয়ে মাঠে নামছে। দীর্ঘদিন...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আশার আলো দেখছেন সাকিব

by cricbdadmin
0
4

দুই বছর আগে যা ছিল নিয়মিত ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতা, তা ধীরে ধীরে রূপ নেয় দূরত্ব আর সন্দেহে। বাংলাদেশ ও ভারতের ক্রিকেট...

তামিমকে নিয়ে যা বললেন সাকিব

সাকিবের সঙ্গে তিন সাবেক অধিনায়কের কথাই বললেন তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আবারও কথা উঠেছে। তবে এই আলোচনায়...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
11

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD