Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটন-মুশফিকের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের

November 26, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটন-মুশফিকের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেটে দুঃস্বপ্নের প্রহর শুরু হয়েছে বিশ্বকাপ থেকে। সংযুক্ত আরব আমিরাতে টানা ৫ ম্যাচ হেরে চাপে ছিল দল। এই অবস্থায় থেকে জেগে উঠতে পারতো টি-টুয়েন্টি সিরিজে। কিন্তু মিরপুরের চেনা মাঠে সেখানে পাকিস্তানের বিপক্ষে ০-৩ ম্যাচে হার! ঠিক এ অবস্থায় টেস্ট সিরিজে নেমে কিছুটা হলেও আশার আলো!

তবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামার পরই শুরু হয় বিপর্যয়। এক পর্যায়ে ৪৯ রানে ৪ উইকেট শেষ। মনে হচ্ছিল সেই ব্যর্থতার বৃত্তেই বন্ধী থাকবে বাংলাদেশ। কিন্তু ঠিক সেই অবস্থা থেকে দলকে টেনে তুলেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। দিনের বাকি সময়ে পাকিস্তানের বোলারদের তারা খেললেন দারুণ দক্ষতায়।

পঞ্চম উইকেটে এই জুটি ২০০ রান পার করেন লিটন-মুশফিক। ৪১১ বল খেলে লিটন ও মুশফিক ২০০ রান করেন। তার মধ্যে লিটনের অবদান ১০৯। আর মুশফিকের অবদান ৮১। আর দল ৮৫ ওভারে ২৫৩/৪। ১১ মিনিট আগে শুরু দ্বিতীয় দিনের খেলা। কারণ
প্রথম দিন আলোকস্বল্পতায় খেলা শেষ হয়েছে ১১ মিনিট আগে। খেলা কম হয়েছে ৫ ওভার।

প্রথম দিন বাংলাদেশের চারটি উইকেট পেলেন পাকিস্তানের শাহীদ আফ্রিদি, ফাহিদ আশরাফ, হাসান আলী ও সাজিদ খান।

তবে দিনটা হয়ে থেকেছে লিেনের। দুঃসময় কাটিয়ে আবারও এই উইকেট কিপার-ব্যাটসম্যান ফিরেছেন চেনা পথে। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। আবার দুঃসময় পেছনে ফেলে রানে ফিরেছেন মুশফিকও। এই ম্যাচেই টেস্ট চ‍্যাম্পিয়নশিপের নতুন চক্রে পথ চলা শুরু ফের বাংলাদেশের।

এমনিতে টি-টুয়েন্টি দলে জায়গা হারানো লিটনের সঙ্গে চাপে ছিলেন মুশফিক। তাদের ব্যাট কথা বলল। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটির তুলল ২০৪। এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সেরা জুটি।

এর আগে সকালে চটজলদি ফিরেন সাদমান ইসলাম (১২), সাইফ হাসান (১৪) আর অধিনায়ক মুমিনুল। ম্যাচে অভিষেক হলো ইয়াসির আলী রাব্বির। বাংলাদেশের ৯৮তম টেস্ট ক্রিকেটার তিনি। পাকিস্তান দলেও টেস্ট ক্যাপ পেলেন আব্দুল্লাহ শফিক।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৮৫ ওভারে ২৫৩/৪ (সাদমান ১৪, সাইফ ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬, মুশফিক ৮২*, লিটন ১১৩*; আফ্রিদি ১৮-৪-৫০-১, হাসান ১৩-৪-৩৮-১, ফাহিম ১০-২-৩৮-১, সাজিদ ২২-৩-৬৮-১, নুমান ২২-৫-৫১-০)।

# চট্টগ্রাম টেস্ট ১ম দিন শেষে

Previous Post

সেঞ্চুরিতেই পথে ফিরলেন লিটন

Next Post

বাংলাদেশ যখন ‘বামগ্লাদেশ’!

Related Posts

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

1
বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

10
উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

3
Next Post
বাংলাদেশ যখন ‘বামগ্লাদেশ’!

বাংলাদেশ যখন ‘বামগ্লাদেশ’!

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

মিরপুরে মিরাজের ঘূর্ণি, লিড নিয়ে দাপট বাংলাদেশের

by cricbdadmin
0
1

মিরপুর টেস্টে ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ইনিংসে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ৩৮৬...

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

বৈশাখী বৃষ্টিতে ভেসে গেল রূপগঞ্জের লড়াই

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা তৃতীয় জয়ের স্বপ্ন দেখছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুটাও হয়েছিল দারুণ। দুই ওপেনারের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের...

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

উড়ন্ত সূচনার পর রূপগঞ্জের ধস, দল থামল ২২৭ রানে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) টানা তিন জয়ের লক্ষ্যে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে শুরু আর...

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

প্রথম সেশনে তাসকিন-মিরাজের দাপট

by cricbdadmin
0
2

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে আজ দারুণভাবে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। ১ উইকেটে ১৭৯ রান নিয়ে দিন...

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

by cricbdadmin
0
7

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD