Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটন দাসকে নিয়ে যতো ভাবনা সিডন্সের

February 27, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের পর সিপিএলে লিটন দাস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

দুর্দান্ত ফর্মে আছেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই করেছেন শতরান। এবার সেই লিটনকে আরও বেশি পরিনত করতে চান জেমি সিডন্স। যিনি বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে নাম লেখালেন। জানালেন, আরও বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটারদের দেখে মুগ্ধ তিনি।

অবশ্য সাকিব-তামিমদের তিনি দেখেছেন আগেই। বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকার সময় টের পেয়েছেন তাদের প্রতিভার উত্তাপ। ২০০৭ সালে যখন বাংলাদেশের দায়িত্ব নেন তিনি। তখন দলে তরুণ ক্রিকেটার হিসেবে ছিলেন আজকের প্রতিষ্ঠিত তারকা তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ।

যদিও ২০১১ বিশ্বকাপের পর সিডন্সের সঙ্গে চুক্তি নবায়ন করেনি বিসিবি। তবে তার গড়ে দেওয়া প্রজন্ম ঠিকই দাপট দেখাচ্ছেন এখনো। এবার ফিরে তরুণদের দেখে মুগ্ধ তিনি। লিটন দাস প্রসঙ্গে বলেন, ‘সত্যি বলতে কী আমার কাজ অর্ধেক হয়ে গেছে, কারণ মানসম্পন্ন সব ক্রিকেটার এখানে আছে। যত প্রতিভা দেখেছি, আমার চাপ প্রায় সরে গেছে। বড় ম্যাচে ওরা পারফর্ম করেছ এরই মধ্যে। লিটন দাসের মতো ছেলেরা টেস্টে পারফর্ম করছে। ছোট ছোট কিছু ব্যাপার দেখছি, যেখানে ওকে সাহায্য করতে পারি আমি। লিটনকে শানিত করে তোলার শেষ কাজটুকু করতে পারলে, বিশ্বের প্রতিটি বোলারের বিপক্ষে সাফল্য পেতে পারে, হোক তা সত্যিকারের গতিময় বোলার বা গ্রেট স্পিনার। তাকে আরেকটু ভালো করে তোলা আমার চ্যালেঞ্জ।’

চট্টগ্রামে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই ব্যাটিং কোচ বললেন, ‘চার-পাঁচজন ফাস্ট বোলার আছে, যারা ৬ ফুট লম্বা ও ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে। আমার জন্য এটি রোমাঞ্চকর। এখনও এই দলে আছে বিশ্বের সেরা অলরাউন্ডার, যে প্রতিদিনই পারফর্ম করে, ব্যাটে হোক বা বল হাতে। এই দুই ম্যাচে আরও কজন তরুণ প্রতিভাকে দেখলাম- মিরাজ, আফিফ ও লিটন।’

সঙ্গে আরও যোগ করলেন, ‘দেখুন, ওরা যতই খেলবে, বড় ম্যাচে ততই পারফর্ম করবে। এই ম্যাচগুলি ছিল আমাদের ছেলেদের জন্য চাপের ম্যাচ। জিততেই হতো ওদের। এটা দারুণ যে তরুণ ক্রিকেটাররা নিজেদের মেলে ধরেছে। সিনিয়র ক্রিকেটাররাও একটা পর্যায়ে পারফর্ম করবে। তবে তাদের পাশাপাশি তরুণদেরও জ্বলে উঠতে হবে।’

Previous Post

কারস্টেনের একাডেমিতে মুমিনুলরা

Next Post

১৪ রানের আক্ষেপ লিটন দাসের

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
১৪ রানের আক্ষেপ লিটন দাসের

১৪ রানের আক্ষেপ লিটন দাসের

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD