Saturday, May 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটনের সেঞ্চুরির দিনে বড় হার বাংলাদেশের

January 11, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটনের সেঞ্চুরির দিনে বড় হার বাংলাদেশের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হলো না! প্রথম ইনিংসে ভরাডুবিই তো ডেকে এনেছিল সর্বনাশ। এবার যা হওয়ার তাই হয়েছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে। ইনিংস ও ১১৭ রানে ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড। তবে একটাই প্রাপ্তি লিটন দাসের সেঞ্চুরি।

হ্যাগলি ওভালে প্রথম ইনিংসে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৫২১ রান তুলেছিল নিউজিল্যান্ড। ‍দুই ইনিংস মিলিয়েও ওই রান করতে পারেনি বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ১২৬ ও পরের ইনিংসে ২৭৮ রান করে অলআউট হলো টাইগারা। মঙ্গলবার টেস্টের তৃতীয় দিনেই হার দেখল মুমিনুল হকের দল।

এই হারের পরও অবশ্য সিরিজে ড্রয়ের তৃপ্তি পেলো বাংলাদেশ। এর আগে মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছিল ৮ উইকেটে। ঐতিহাসিক সেই জয় সঙ্গী করেই দেশে ফিরবেন মুমিনুলরা।

মুমিনুলদের এমন হারের মঞ্চ তৈরি ছিল ১ম ইনিংসের পরই। ৫২১ রানের জবাবে নেমে ১২৬ করে অলআউট। তারপর তো ইনিংস পরাজয়ই অপেক্ষা করে। তাই হয়েছে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বড় হার দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

তবে একজন হারেন নি এই টেস্টে। তিনি লিটন কুমার দাস। বাংলাদেশের প্রাপ্তি তার ব্যাটে সেঞ্চুরি। ১১৪ বলে ১০২ রান করেন তিনি। ক্যারিয়ারের প্রথম ২৫ টেস্টে সেঞ্চুরি ছিল না এই ব্যাটসম্যানের। কিন্তু শেষ চার টেস্টের মধ্যে করে ফেললেন দুই সেঞ্চুরি।

এদিকে দ্বিতীয় ইনিংসে ৯৮ বল খেলে ২৪ রান করেন অভিষিক্ত নাঈম। মুমিনুল হক ফেরেন ৬৩ বলে ৩৭ রান করে। আগের ইনিংসের হাফসেঞ্চুরিয়ান ইয়াসির আলি চৌধুরি (২) এবার ফেরেন দ্রুত। কিছুটা সময় লড়েন নুরুল হাসান সোহান। তবে হতাশ করে ৭ চারে ৩৬ তুলে আউট তিনি। তার আগে লিটনের সঙ্গে গড়েন ১০১ রানের জুটি।

এই টেস্ট দিয়েই বিদায় হলো রস টেলরের। ৮ বছর পর টেস্টে বল হাতে নিয়ে প্রথম ওভারে পেলেন উইকেট। উইকেট শিকারেই বিদায় হলো এই কিউ কিংবদন্তির!

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫২১/৬
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৬/১০

বাংলাদেশ ২য় ইনিংস: (ফলো-অনের পর): ৭৯.৩ ওভারে ২৭৮ (সাদমান ২১, নাঈম ২৪, শান্ত ২৯, মুমিনুল ৩৭, লিটন ১০২, ইয়াসির ২, সোহান ৩৬, মিরাজ ৩, তাসকিন ৯*, শরিফুল ০, ইবাদত ৪; সাউদি ১৭-৬-৫৪-১, বোল্ট ১৬-৬-৪২-০, জেমিসন ১৮-৪-৮২-৪, ওয়্যাগনার ২২-৭-৭৭-৩, মিচেল ৬-১-১৮-১, টেইলর ০.৩-০-০-১)।

ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ১১৭ রানে জয়ী।

সিরিজ: ২ ম্যাচ সিরিজ ১-১ ড্র।
ম্যাচসেরা: টম ল্যাথাম।
সিরিজসেরা: ডেভন কনওয়ে।

Previous Post

মুমিনুলদের দেওয়া সম্মান ভুলবেন না টেলর

Next Post

স্বপ্নের শতরান লিটনের

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

7
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট
বিশেষ প্রতিবেদন

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

8
বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

10
Next Post
স্বপ্নের শতরান লিটনের

স্বপ্নের শতরান লিটনের

Discussion about this post

সর্বশেষ..

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিবি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৩৩ প্রার্থী

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনে রেখে এগিয়ে চলেছে কার্যক্রম। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবি নির্বাচনে শেষ পর্যন্ত...

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

by cricbdadmin
0
8

দেশের ক্রীড়াঙ্গনের সেরা তারকাদের সম্মান জানাতে আয়োজিত ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৫’ যেন শেষ পর্যন্ত রূপ নেয় হামজা চৌধুরীর একক উৎসবে।...

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

by cricbdadmin
0
10

অবশেষে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলির হাতেই তুলে দেওয়া...

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্য নিয়ে প্রশংসা কুড়ালেও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগামী ৭...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD