Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিগ ট্রফি ধরে রাখল আবাহনী

April 23, 2019
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
লিগ ট্রফি ধরে রাখল আবাহনী
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখলো আবাহনী লিমিটেড। পয়েন্টের হিসেবে সমান অবস্থানে থেকে ভিন্ন দুই মাঠে শেষ দিনের লড়াইয়ে নেমেছিল আবাহনী লিমিটেড ও লিজেন্ডস অব রূপগঞ্জ। দুই দলই জিতেছে। পয়েন্ট সমান, মুখোমুখি লড়াইয়েও সমতা। কিন্তু রান রেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন আবাহনী।

মঙ্গলবার শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৯ উইকেটে হারায় আবাহনী। বিকেএসপিতে তানবীর হায়দারের অপরাজিত সেঞ্চুরিতে শেখ জামাল তুলে ৩১৭ রান। এরপর সৌম্য সরকারের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে আবাহনী জিতে ১৭ বল হাতে রেখেই, অনায়াসে!

ম্যাচে ১৫৩ বলে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন সৌম্য। যা কীনা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের প্রথম ডাবল সেঞ্চুরি। ছক্কা হাঁকান ১৬টি, এটিও বাংলাদেশের রেকর্ড। উদ্বোধনী জুটিই নয়, যে কোনো উইকেটেই লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দুই ব্যাটসম্যানের সেরা জুটি এটি। লিস্ট ‘এ’ ক্রিকেটে রান তাড়ায় তিনশ রানের জুটি বিশ্ব ক্রিকেটেই এবারই প্রথম।

এদিন ৭৮ বলে শতরান করেন সৌম্য। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে তুলে নেন। ১০৪ বলে স্পর্শ করেন দেড়শ। ডাবল সেঞ্চুরি ১৪৯ বলে।

সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল: ৫০ ওভারে ৩১৭/৯ (ইমতিয়াজ ১৫, ফারদিন ৩৪, রাকিন ১, নাসির ১৩, সোহান ১৭, তানবীর ১৩২*, ইলিয়াস সানি ৪৫, মেহরাব ৪৪, তাইজুল ১, শহিদুল ০, আফ্রিদি ৪*; সাইফ ১০-০-৬৯-১, মাশরাফি ১০-১-৫৬-৪, মিরাজ ৮-০-৩২-১, মোসাদ্দেক ৭-০-৪৬-১, সানজামুল ৯-১-৬২-০, সৌম্য ৬-১-৪৭-১)।
আবাহনী: ৪৭.১ ওভারে ৩১৯/১ (জহুরুল ১০০, সৌম্য ২০৮*, সাব্বির ০*; মেহরাব ৮-০-৬৪-০, নাসির ৭-০-৪৮-০, শহিদুল ৮-০-৩৮-০, আফ্রিদি ১০-০-৬৩-০, ইলিয়াস সানি ৪-০-২৮-০, তাইজুল ৫.১-০-৫৭-০, তানবীর ২-০-৭-০, ইমতিয়াজ ৩-০-১০-১)।
ফল: আবাহনী লিমিটেড ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সৌম্য সরকার

Previous Post

চমক দিয়ে আফগানদের বিশ্বকাপ দল ঘোষণা

Next Post

প্রিমিয়ার লিগের রোল অব অনার

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
ব্যাটে-বলে দাপট শান্তর

প্রিমিয়ার লিগের রোল অব অনার

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD