Tuesday, April 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লজ্জার হার, কেন এমন বাজে ব্যাটিং বাংলাদেশের?

July 7, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কিছুতেই উত্তর মিলছে না! দুই ইনিংসেই অ্যান্টিগায় কেন এমন ভয়াবহ ব্যাটিং বাংলাদেশের? প্রথম ইনিংসে মাত্র ৪৩। রীতিমতো বিস্ময়কর। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের যে উইকেটে ওয়েস্ট ইন্ডিজ তুলল বড় সংগ্রহ সেখানে নেমে আবারো ব্যর্থ টাইগার ব্যাটসম্যানরা। এক নুরুল হাসানান সোহান হাল না ধরলে ফের একশর আগেই শেষ হতে পারতো দলের ইনিংস। যা একটু খেললেন তিনিই।

তারপরও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ পেল রেকর্ড ব্যবধানে জয়। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারাল ক্যারবীয়রা। একইসঙ্গে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১-০তে তারা। বলা দরকার, নিজ দেশে এটিই তাদের সবচেয়ে বড় জয়। ১৯৫৮ সালে জ্যামাইকায় পাকিস্তানকে ইনিংস ও ১৭৪ রানে হারিয়েছিল উইন্ডিজ!

শুক্রবার ম্যাচের তৃতীয় দিনে ২য় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ১৪৪ রানে। কেন এমন বিপর্যয়? ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান জানাচ্ছিলেন, ‘দেখুন, আমাদের জন্য এটি ছিল কঠিন ম্যাচ। এখন অনেক জায়গা আছে, যেখানে আমাদের কাজ করতে হবে। খুব ভালো একটি ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে তিন বিভাগেই হেরেছি। পরের ৫ দিনে অনেক অনেক দিকে আমাদের মনোযোগ দিতে হবে এবং সেভাবেই প্রস্ততি নিতে হবে আমাদের।’
তার মানে এই টেস্টটা ভুলে যেতে পারলেই যেন বাঁচেন সাকিব। অ্যান্টিগায় দুই ইনিংসে মিলিয়ে বাংলাদেশ তুলে মাত্র ১৮৭। এবারই প্রথম এক টেস্টে দুইশ রানের নিচে শেষ হল বাংলাদেশ। তবে নুরুল হাসান বুঝিয়ে দিয়েছেন এখানে রান তোলা যায়। ৬ চার ও ২ ছক্কায় ৭৪ বলে ৬৪ রান করেন তিনি। অন্যরা আসা আর যাওয়ার খেলায় ছিলেন ব্যস্ত!

দ্বিতীয় টেস্ট আগামী বৃহস্পতিবার থেকে জ্যামাইকায় শুরু। সেই টেস্টের আগে টাইগার অধিনায়কত সাকিব বলেন, ‘সত্যি বলতে কী এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়। এমন কন্ডিশনে খেলতে আমরা অভ্যস্ত নেই। এ অবস্থায় আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি, সেটা হলো মানসিকতায় উন্নতি। সামনের টেস্টে এটাই করতে পারি আমরা। ফিট থেকে ইতিবাচক সবকিছু ভাবতে হবে আমাদের।’

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩/১০ ও বাংলাদেশ ২য় ইনিংস: ৪০.২ ওভারে ১৪৪ (আগের দিন ৬২/৬) (তামিম ১৩, লিটন ২, মুমিনুল ০, মুশফিক ৮, সাকিব ১২, মাহমুদউল্লাহ ১৫, মিরাজ ২, সোহান ৬৪, রুবেল ১৬, আবু জায়েদ ০*; গ্যাব্রিয়েল ৫/৭৭, হোল্ডার ৩/৩০, কামিন্স ২/১৬, বিশু ০/১৬, চেইস ০/৪)।

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪০৬/১০

ফল: ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ও ২১৯ রানে জয়ী

ম্যাচসেরা: কেমার রোচ

Previous Post

ব্রাজিলের বিদায়, স্বপ্নের সেমিতে বেলজিয়াম

Next Post

সেমিফাইনালের শেষ দুই দল কারা?

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
ক্রিকেট সাফারি

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

3
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

9
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

9
Next Post

সেমিফাইনালের শেষ দুই দল কারা?

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

by cricbdadmin
0
3

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ৭ এপ্রিলের সিদ্ধান্ত দিয়ে। সেদিন জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

by cricbdadmin
0
9

সিরিজ বাঁচানোর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

by cricbdadmin
0
9

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে এক রোমাঞ্চকর লড়াইয়ের জন্ম দেয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল। পুরো ম্যাচজুড়ে ছিল...

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

by cricbdadmin
0
4

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একাই ম্যাচের গল্প লিখলেন নাহিদ রানা। গতি আর আগ্রাসনের মিশেলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে...

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

লিটনের ১০০ ছোঁয়া দিনে বাংলাদেশের লড়াই

by cricbdadmin
0
8

মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হলেও দিনটি আলাদা তাৎপর্য নিয়ে এসেছে লিটন কুমার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD