Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

লঙ্কানদের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

January 24, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লঙ্কানদের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

টানা তিন জয়ে আত্মবিশ্বাস ছিল আকাশে। কিন্তু আসল ম্যাচটাতেই সর্বনাশ। ফাইনালের আমেজ পাওয়া সেই ম্যাচটাতে শ্রীলঙ্কার কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা। আরেকটু সরাসরি বলা যায় প্রতিপক্ষের অলরাউন্ডার চামারি আতাপাত্তুই হারিয়ে দিলেন টাইগ্রেসদের। এই জয়ে বাংলাদেশের স্বপ্ন ভেঙে কমনওয়েলথ গেমসের চূড়ান্ত পর্বে উঠল শ্রীলঙ্কার মেয়েরা।

সোমবার কমনওয়েলথ গেমসের মেয়েদের ক্রিকেট বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা জিতল ২২ রানে। আগামী জুলাই-আগস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে খেলবে তারারা। বাংলাদেশ টানা তিন জয়ের পর এই ম্যাচ হেরে বিদায় নিল।

এদিন মালয়েশিয়ার কুয়ালালামপুরে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে করে ১৩৬ রান। বাংলাদেশ পুরো ওভার খেলে ৫ উইকেট হারিয়ে করে ১১৪।

শ্রীলঙ্কান অধিনায়ক আতাপাত্তু ২৮ বলে ৪৮ রান করেন। এরপর বল হাতে ১৭ রানে নেন ৩ উইকেট। ম্যাচসেরা তিনিই।

সংক্ষিপ্ত স্কোর-

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩৬/৬ (গুনারত্নে ৭, আতাপাত্তু ৪৮, হাসিনি ৭, হার্শিথা ১৯, নিলাকশি ২৮, আনুশকা ২০*, কাঞ্চনা ০, দিলহারি ১*; সালমা ৪-০-১৪-১, সুরাইয়া ২-০-১২-১, নাহিদা ৪-০-৩৪-২, রুমানা ৪-০-৩৩-১, রিতু ৩-০-২৩-০, মেঘলা ৩-০-১৭-০)।

বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৫ (শামিমা ৬, মুর্শিদা ৩৬, ফারজানা ৩৩, নিগার ২০, সোবহানা ১১*, রিতু ০, রুমানা ২*; উদেশিকা ২-০-২২-০, দিলহারি ৪-০-২১-০, কাঞ্চনা ২-০-১৩-১, রানাভিরা ৪-০-২২-০, নিসানসালা ৪-০-১৭-০, আতাপাত্তু ৪-০-১৭-৩)।

ফল: শ্রীলঙ্কা ২২ রানে জয়ী।
ম্যাচসেরা: চামারি আতাপাত্তু।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD