Thursday, October 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্লগ

রোমাঞ্চ ছড়িয়ে গল টেস্ট ড্র করল বাংলাদেশ

June 21, 2025
in ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
রোমাঞ্চ ছড়িয়ে গল টেস্ট ড্র করল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ড্রয়ের মঞ্চটা যেন তৈরিই ছিল। তারপরও কিছুটা শেষ বিকেলে কিছুটা হলেও প্রাণ ফিরল। কিন্তু শেষ রক্ষা হলো না। শ্রীলঙ্কাকে চাপে ফেললেও জেতা হলো না বাংলাদেশের। গলে গড়ল ইতিহাস, ১২ বছর পর ফিরল ড্র। ২০২৫ সালের এই টেস্টে সবকিছুই ছিল-ব্যাটিংয়ের দাপট, বোলিংয়ের লড়াই, আবহাওয়ার বাঁধা এবং কৌশলগত দোদুল্যমানতা। কিন্তু শেষ পর্যন্ত কোনো ফল আসেনি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টটি অমীমাংসিতভাবেই শেষ হলো।

বাংলাদেশ এই ম্যাচে শুরু থেকেই চালকের আসনে ছিল। প্রথম ইনিংসে ৪৯৫ রান তুলে সফরকারীরা শ্রীলঙ্কার ওপর চাপ তৈরি করে। নাজমুল হোসেন শান্ত খেলেন ১৪৮ রানের অনবদ্য ইনিংস, মুশফিকুর রহিম যোগ করেন ৮৭ রান। জবাবে লঙ্কানরা ৪৮৫ রান তুলে বড়সড় জবাব দেয়। নিসাঙ্কার ১৪১ ও ধনঞ্জয়ার ৯৪ রানের ইনিংস সেই পথে বড় ভূমিকা রাখে।

দ্বিতীয় ইনিংসেই আরও একবার ম্যাচে রঙ এনে দেন শান্ত। আজ টেস্টের পঞ্চম ও শেষ দিনে ইনিংস ঘোষণা করেন ১২৫ রানে অপরাজিত থেকে, স্কোরবোর্ডে তখন ২৮৫/৬। বাকি ছিল ৩৭ ওভার, আর লঙ্কানদের লক্ষ্য ছিল ২৯৬ রান।

শ্রীলঙ্কা সেই লক্ষ্যে তেমন একটা আগ্রহ দেখায়নি। ৩২ ওভার খেলে মাত্র ৭২ রান করে তারা, হারায় ৪টি উইকেট। বাংলাদেশ জয়ের আশায় উইকেট তুলে নিতে চাইছিল, বিশেষ করে তাইজুল ইসলাম দুর্দান্ত বল করে নেন ৩ উইকেট। এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচের মোড় ঘুরে যেতে পারে, কিন্তু সময় ফুরিয়ে যায়।

বৃষ্টির হস্তক্ষেপও ম্যাচের গতি স্তব্ধ করে দেয়। শেষ দিনে ঘণ্টাখানেক খেলার পর হঠাৎ বৃষ্টি নামে। প্রায় তিন ঘণ্টা খেলা বন্ধ থাকে। এরপর মাঠে ফিরে কিছুটা সময়ের জন্য খেলা হলেও জয়ের পথ ক্রমেই কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত দুই দলই ড্র মেনে নেয়।

এই ড্র বাংলাদেশের জন্য একদিকে হতাশার, অন্যদিকে স্বস্তিরও। কারণ, অনেক দিন পর বিদেশের মাটিতে তারা একটি পূর্ণাঙ্গ টেস্টে প্রায় সবদিকেই প্রভাব বিস্তার করেছে। সর্বশেষ ড্র ছিল ২০২২ সালের চট্টগ্রামে, শ্রীলঙ্কার বিপক্ষেই। এরপর ২১ টেস্টের মধ্যে জয় এসেছে ৭টিতে, হার ১৪টিতে। এবার এসে আবার ড্র-এর স্বাদ পেল টাইগাররা।

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে এটি ছিল ২০১৩ সালের পর প্রথম ড্র। মাঝের ২৬টি টেস্টেই ফল এসেছিল। এবার সেই ধারার ইতি টানল শান্ত-তাইজুলদের দৃঢ়তা আর বৃষ্টির বাঁধা। এই ম্যাচ দিয়ে শেষ হলো অ্যাঞ্জেলো ম্যাথিউসের টেস্ট ক্যারিয়ারও। বিদায়ী ম্যাচে জয় না পেলেও তার জন্য এটি এক স্মরণীয় উপলক্ষ ছিল।

এবার অপেক্ষা কলম্বোর। ২৫ জুন শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৯৫/১০
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৮৫/১০
বাংলাদেশ ২য় ইনিংস: ২৮৫/৬ ডিক্লে.
শ্রীলঙ্কা ২য় ইনিংস: লক্ষ‍্যে (২৯৬) ৩২ ওভারে ৭২/৪ (নিসাঙ্কা ২৪, উদারা ৯, চান্দিমাল ৬, ম‍্যাথিউস ৮, কামিন্দু মেন্ডিস ১২*, ধানাঞ্জায়া ১২*; হাসান ৩-০-১৯-০, তাইজুল ১৬-৬-২৩-৩, নাঈম ১৩-৪-২৯-১)
ফল: টেস্ট ম্যাচ ড্র
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত

Related Posts

কোচদের পারিশ্রমিক নিয়ে ক্ষোভ সালাউদ্দিনের
বিশেষ প্রতিবেদন

সাদমানের প্রশংসায় সালাহউদ্দিন

0
সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

সাদমানের অপেক্ষা বাড়ল, প্রথম দিনে স্বস্তি বাংলাদেশের

0
সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সাদমান-হৃদয়ের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD