Thursday, July 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রেকর্ড গড়ে প্রশংসায় ভাসছেন জয়

January 2, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রেকর্ড গড়ে প্রশংসায় ভাসছেন জয়
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। যুবাদের বিশ্বজয়ের অন্যতম নায়ক। নিউজিল্যান্ড সফরে টেস্ট মিশনে জায়গা পেয়েই মেলে ধরলেন যোগ্যতার পরিধি। ওপেনার হিসেবে নেমে সিরিজের প্রথম টেস্টেই বাজিমাত। মাহমুদুল হাসান জয় ওপেনার হিসেবেই গড়লেন এমন রেকর্ড, যা করতে পারেননি বাংলাদেশের আর কেউ। টেস্ট দলের হয়ে প্রথম সফরেই জয় নাম লেখালেন রেকর্ডের পাতায়।

রোবার কিউইদের বিপক্ষে তিনি ১৬৫ বলে করেন ফিফটি। দিন শেষে ২১১ বলে ৭০ রানে অপরাজিত। মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনে ফের নামবেন মাহমুদুল হাসান জয়। এই প্রথম বাংলাদেশের কোনো ওপেনার নিউজিল্যান্ডে খেললেন দেড়শর বেশি বল।

ধৈর্যের পরীক্ষায় প্রথম দফায় পাশ তিনি। অবশ্য বয়স ২১ হলেও এমন পরীক্ষা দিয়েই উঠে এসেছেন জাতীয় দলে। প্রতিভার কমতি নেই তার। এবার সুযোগ পেয়ে চেনালেন নিজেকে। মাহমুদুলের পাশাপাশি ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্ত। দু’জন প্রায় ৪০ ওভারে ১০৪ রানের জুটি গড়েন।

এই টেস্টে তিন উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বললেন, মাতলেন জয়ের প্রসংশায়। বলেন, ‘আমাদের দলের জন্য অবশ্যই ইতিবাচক দিক এটা। অনেক ভালো ব্যাট করেছে সে, সময় নিয়েছে। ও যে নতুন খেলোয়াড়, এরকম কিছু মনে হচ্ছিল না ওর ব্যাটিং দেখে। নিজেকে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। আমরা জানি যে সে খুব ভালো ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দলের একজন। ওখানে অনেক ভালো ক্রিকেট খেলেছে, ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। ভালো খেলেই জাতীয় দলে এসেছে। কেবলই শুরু, বাংলাদেশকে অনেক কিছু দেওয়ার আছে ওর, আমি মনে করি। দলের সবাই তার প্রশংসা করেছে। যেভাবে খেলেছে, দলের জন্য যেমন ভালো হয়েছে, তেমনি তার ক্যারিয়ারের জন্যও।’

সাড়ে ৪ ঘণ্টা ব্যাট করে অপরাজিত। লড়ছেন শতকের জন্য। তার আগেই অবশ্য মন জয় করে নিয়েছেন তরুণ জয়!

Previous Post

ইনিংসে চার ক্যাচ, রেকর্ড সাদমানের

Next Post

দারুণ দিনে সেঞ্চুরি মিসের আক্ষেপ মুমিনুল-লিটনের

Related Posts

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল
বিশেষ প্রতিবেদন

হার নয়, অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছেন আশরাফুল

7
রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তানজিদ

12
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

5
Next Post
দারুণ দিনে সেঞ্চুরি মিসের আক্ষেপ মুমিনুল-লিটনের

দারুণ দিনে সেঞ্চুরি মিসের আক্ষেপ মুমিনুল-লিটনের

Discussion about this post

সর্বশেষ..

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

হার নয়, অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছেন আশরাফুল

by cricbdadmin
0
7

জিম্বাবুয়ে সফর থেকে মিশ্র অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও একমাত্র টেস্টে ইনিংস...

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তানজিদ

by cricbdadmin
0
12

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। সর্বশেষ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে স্বাগতিক দেশের সংবাদমাধ্যমের নজরে চলে এসেছেন বাংলাদেশের...

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

by cricbdadmin
0
11

হতাশার জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে হার, ওয়ানডে সিরিজে ধবলধোলাই এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম...

অনুমতি পেলেন না তাসকিন, তবে…

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

by cricbdadmin
0
4

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন না বাংলাদেশের পেসার তাসকিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD