Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রূপগঞ্জের জয়ের নায়ক শহীদ

April 2, 2018
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রূপগঞ্জের জয়ের নায়ক শহীদ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বল হাতে চমক দেখিয়েই যাচ্ছেন মোহাম্মদ শহীদ। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের পথ ধরেই আরেকটি দুর্দান্ত জয় তুলে নিল লিজেন্ডস অব রূপগঞ্জ। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে হেসে খেলেই জয়ের বন্দরে নোঙর করে তারা। ম্যাচে ১৫৩ রানের লক্ষ্য ১৬৩ বল হাতে রেখেই জয় পায় নাঈম ইসলামের দল।

সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম টস হেরে ব্যাট করতে নামে গাজী গ্রুপ। তাদের শুরুতেই চেপে লিজেন্ডসরা। কখনোই মাথা তুলে প্রতিপক্ষকে দাঁড়াতে দেয়নি তারা। দলীয় সর্বোচ্চ ৩১ রান করেন জহুরুল। আর জাকেরের ব্যাটে ৩০ রান।

২৬ রানে ৪ উইকেট নেন রূপগঞ্জের শহীদ। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের সেরা বোলিংয়ে ম্যাচ সেরার তিনিই। লিস্ট এ ক্রিকেটে তার আগের সেরা ছিল ৩০ রানে ৪ উইকেট।

সেই সংগ্রহ তাড়া করতে নেমে আব্দুল মজিদকে হারায় রূপগঞ্জ। তবে এরপরই মোহাম্মদ নাঈমের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন অভিষেক মিত্র। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে মুশফিকুর রহীমের সঙ্গে ৮৩ রানের জুটিতে পূরণ হয় লক্ষ্য।

৬১ বলে ৫৭ রানে অপরাজিত অভিষেক। মুশফিক ৩২ বলে তুলেন ৩০ রান।

ঢাকা লিগে ১৫ ম্যাচে দশম জয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রূপগঞ্জ। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে আছে গাজী গ্রুপ।

সংক্ষিপ্ত স্কোর-

গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৫.৪ ওভারে ১৫২ (মেহেদি ২১, ইমরুল ০, মুমিনুল ৬, জহুরুল ৩১, জাকের ৩০, নাদিফ ৭, আসিফ ১৭, নাঈম ২৩, আবু হায়দার ৩, আবু নাসের ৩, টিপু ২*; শহীদ ৪/২৬, শরীফ ১/৪৫, মোশাররফ ১/২৮, রসুল ২/২৭, আসিফ ২/১৭)

লিজেন্ডস অব রূপগঞ্জ:
২২.৫ ওভারে ১৫৩/২ (মজিদ ৪, নাঈম ৪৫, অভিষেক ৫৭*, মুশফিক ৩০*; আবু হায়দার ১/২৯, আবু নাসের ০/২৪, মেহেদি ০/২৭, নাঈম ০/২৯, টিপু ১/২২, আসিফ ০/১৫)

ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা: মোহাম্মদ শহীদ

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD