Thursday, July 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রূপগঞ্জের আফতাব নতুন মিশনে

August 23, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রূপগঞ্জের আফতাব নতুন মিশনে
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ হিসেবেই আলাদা একটা পরিচিতি পেয়েছেন তিনি। দলকে সাফল্য এনে দিয়েছেন। আবার কোচিংয়েও ছিল নতুনত্ব। নজর কাড়া সেই আফতাব আহমেদ এবার যাচ্ছেন নতুন মিশনে। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ব্যস্ততা না থাকায় সুযোগটা কাজে লাগালেন তিনি। যুক্তরাষ্ট্রের লিগের পর এবার সংযুক্ত আরব আমিরাতের লিগে কোচিং করাবেন বাংলাদেশের এই সাবেক তারকা ক্রিকেটার।

আবুধাবিতে অনুষ্ঠেয় এবারের টি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ করা হয়েছে আফতাবকে। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফতাবকে কোচ করার বিষয়টি নিশ্চিত করল এই ফ্র্যাঞ্চাইজি।

এমনিতে লিজেন্ডস অব রুপগঞ্জের কোচ হয়েই খ্যাতি পেয়েছেন আফতাব। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক এই ক্রিকেটার। ২০১৯ সালে প্রথম বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পান আফতাব। তার কোচিংয়ে সেবার টি-টেন লিগে তৃতীয় হয় বাংলা টাইগার্স।

বাংলা টাইগার্সের কোচের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আফতাব দলটির ওয়েবসাইটকে বলেছেন, ‘ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। আমাদের প্রথম টি-টেন লিগ মিশন খুব উপভোগ করেছিলাম। দারুণ কিছু খেলোয়াড় এবং অসাধারণ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। কোচ হিসেবে প্রথমবার আমার অধীনে দল দ্বিতীয় রানার-আপ হয়েছিল, এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’

আফতাবকে নিয়োগ দেওয়ার খবর জানিয়ে বাংলা টাইগার্স লিখেছে, ‘একজন হার্ড হিটিং ব্যাটসম্যান থেকে হার্ড হিটারদের প্রশিক্ষক। আগেও তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং আবারও আমাদের সঙ্গে আসছেন। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ মৌসুমের প্রধান কোচ হিসেবে আফতাব আহমেদের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’

বাংলা টাইগার্স বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমকে টিম মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে।

আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ছয় দলের এই আবুধাবি টি-টেন।

Previous Post

আমরা ফোর-ফাইভের ছাত্র না যে সব শিখিয়ে দিতে হবে: সাকিব

Next Post

চলে গেলেন বিসিবির সাবেক পরিচালক মুন্না

Related Posts

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল
বিশেষ প্রতিবেদন

হার নয়, অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছেন আশরাফুল

7
রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তানজিদ

12
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

5
Next Post
চলে গেলেন বিসিবির সাবেক পরিচালক মুন্না

চলে গেলেন বিসিবির সাবেক পরিচালক মুন্না

Discussion about this post

সর্বশেষ..

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

হার নয়, অভিজ্ঞতাকেই গুরুত্ব দিচ্ছেন আশরাফুল

by cricbdadmin
0
7

জিম্বাবুয়ে সফর থেকে মিশ্র অভিজ্ঞতা নিয়েই দেশে ফিরছে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতলেও একমাত্র টেস্টে ইনিংস...

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তানজিদ

by cricbdadmin
0
12

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। সর্বশেষ প্রকাশিত আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে স্বাগতিক দেশের সংবাদমাধ্যমের নজরে চলে এসেছেন বাংলাদেশের...

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

by cricbdadmin
0
11

হতাশার জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে হার, ওয়ানডে সিরিজে ধবলধোলাই এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম...

অনুমতি পেলেন না তাসকিন, তবে…

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

by cricbdadmin
0
4

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন না বাংলাদেশের পেসার তাসকিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD