Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নাটকীয়তা ছড়ানো ম্যাচে ঢাকাকে হারাল কুমিল্লা

February 1, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ম্যাচটা ছিল লো স্কোরিং। মনে হচ্ছিল একেবারে অনায়াসে জিতেই হয়তো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারে উঠা নিশ্চিত করবে ঢাকা ডায়নামাইটস। কিন্তু উত্তেজনার কোন কমতিই ছিল না! শেষ পর্যন্ত দারুণ নাটকীয়তা ছড়াল। লড়াইয়ে একবার ঢাকা ডায়নামাইটস এগিয়ে যায় তো আবার কুমিল্লা ভিক্টোরিয়ানস।

জিততে শেষ ২ বলে ঢাকার দরকার ছিল ১২ রান। ব্যাট হাতে স্ট্রাইকে আন্দ্রে রাসেল। বল হাতে সাইফউদ্দিন। তখনই প্রথম বলে ছক্কা। পরের বলে অবশ্য চার। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান তুললেন ১০। নাটকীয়তায় ঠাসা ম্যাচে শুক্রবার জিতল কুমিল্লা ভিক্টোরিয়ানস। ১ রানে জিতেছে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ইমরুল কায়েসের দল।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে কুমিল্লা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলটি তুলে মাত্র ১২৭ রান। জবাবে নেমে ৯ উইকেটে ১২৬ রানে আটকে যায় ঢাকা।

এই হারে সুপার ফোরের পথটা কঠিন হয়ে গেল সাকিব আল হাসানদের। আর এ বিপিএলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এলো কুমিল্লা। উল্টোদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে ঢাকার শেষ ম্যাচে খুলনা টাইটানসের বিপক্ষে জয় ছাড়া কোন বিকল্প নেই।

শুক্রবার উত্তেজনা ছড়ানো ম্যাচে জিততে শেষ ওভারে ঢাকার দরকার ছিল ১৩ রান। আন্দ্রে রাসেল যখন স্ট্রাইকে তখন ৪ বলে চাই- ১২ রান। প্রথম দুটি বল ডট। পরের বলেই সাইফকে ছক্কা হাঁকালেন তিনি। শেষ বলে চাই ৬। কিন্তু সাইফের ইয়র্কারে ৪ নিতে পারলেন রাসেল। ১ রানের জয়ে আনন্দে ভাসে কুমিল্লা। তারাই যে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ২২ রানে ৪ উইকেট নেন সাইফ।

তারও আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে কুমিল্লা। কিন্তু তাদের শুরুটা ভালো ছিলনা। যা একটু লড়লেন তামিম ইকবাল। এই ওপেনার ২০ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। প্রথম পাঁচ ব্যাটসম্যানের বাকি চারজনই দেখা পাননি দুই অঙ্কের। শহিদ আফ্রিদি আউট ১৮ রানে। দুই পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা ও মোহাম্মদ সাইফ উদ্দিনও ব্যাট হাতে দাঁড়াতে পারলেন না।

শেষ দিকে ওয়াহাব রিয়াজ ১২ বলে ১৬ ও মেহেদি হাসান ১৫ বলে ২০ রানের দুটি ছোট ইনিংসে দলকে নিয়ে যান ১২৭ রানে। ৩০ রানে ৪ উইকেট তুলে নেন রুবেল হোসেন। দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও সুনিল নারাইন।

জবাব দিতে নেমে ঢাকা ২৯ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারায়। কাইরন পোলার্ড ও রাসেল অবশ্য ম্যাচে ফেরান দলকে। পোলার্ডের ব্যাটে ৩৪। এরপর এক প্রান্তে শুধু উইকেট পতন দেখেছেন রাসেল।শেষ অব্দি ৩০ রানে অপরাজিত থেকে হার দেখেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ২০ ওভারে ১২৭ (তামিম ৩৮, লুইস ৮, এনামুল ০, ইমরুল ৭, শামসুর ২, আফ্রিদি ১৮, থিসারা ৯, সাইফ ২, মেহেদি ২০, ওয়াহাব ১৬, মোশাররফ ৪*; শাহাদাত ১-০-১২-০, শুভাগত ৩-০-১৪-১, রাসেল ৪-০-২২-০, নারাইন ৪-০-২৫-২, রুবেল ৪-০-৩০-৪, সাকিব ৪-০-২৩-২)

ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১২৬/৯ (মিজানুর ১৬, থারাঙ্গা ০, রনি ১, সাকিব ৭, নারাইন ২২, পোলার্ড ৩৪, রাসেল ৩০*, সোহান ০, শুভাগত ৪, রুবেল ০, শাহাদাত ১*; সাইফ ৪-১-২২-৪, মেহেদি ৪-০-২২-২, ওয়াহাব ৪-০-২২-১, মোশাররফ ৩-০-২৩-১, থিসারা ১-০-৩-০, আফ্রিদি ৪-১-২৭-১)

ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ১ রানে জয়ী
ম্যাচসেরা: মোহাম্মদ সাইফুদ্দিন

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD