Tuesday, April 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রিয়াদ চাপ থেকে বের হয়ে এসে খেলুক

July 25, 2022
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রিয়াদ চাপ থেকে বের হয়ে এসে খেলুক
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্যারিয়ারে সত্যিকার অর্থেই কঠিন চাপে পড়ে গেলেন তিনি। যদিও বলা হচ্ছে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। কিন্তু অনেকেরই অভিমত-বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। এমন কী টি-টুয়েন্টির নেতৃত্বও নাকি পুরোপুরি হারাচ্ছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নুরুল হাসানকে অধিনায়ক করে সেই ইঙ্গিতই নাকি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যদিও সোমবার ভিন্ন ইঙ্গিত থাকল। জিম্বাবুয়ে সিরিজ শেষেই আবার তাকে দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। চাপমুক্ত মাহমুদউল্লাহকেই চাইছেন তিনি।

সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে গণমাধ্যমের সঙ্গে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘রিয়াদ এখনও টিমের একটা গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ভূমিকা পালন করতে পারে, এটা এখনও আমরা বিশ্বাস করি। সে আবার অধিনায়ক হবে কি না এটা গুরুত্বপূর্ণ না। এতদিন সে নেতৃত্ব দিয়েছে টি-টুয়েন্টি দলকে, হয়তো বা টি-টুয়েন্টি দল ওভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। আমি চাই রিয়াদ ওই চাপ থেকে বের হয়ে এসে খেলুক। ওর পারফরম্যান্স আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, ভবিষ্যতেও হতে পারে।’

মাহমুদউল্লাহ নেতৃত্ব হারালেও বোর্ড ছেটে ফেলছে না তাকে। জিম্বাবুয়ে সিরিজের পরই টি-টুয়েন্টি দলে ফেরার সম্ভাবনাও আছে তার।
খালেদ মাহমুদ বলেন, ‘সিনিয়ররা যেহেতু নেই, সোহান লিড করছে। সিনিয়ররা ফিরলে সেটা নাও হতে পারে। সোহানকে এই সিরিজটার জন্য অধিনায়ক করা হয়েছে। এটা না যে সোহান এখন থেকে টি-টোয়েন্টি অধিনায়ক। পরবর্তীতে আমরা অন্য কাউকে দেখতেই পারি এখানে। আমি যেটা বলছিলাম আমরা ওভাবে চিন্তা করিনি। এখন সিনিয়র ক্রিকেটাররা নেই, সোহানের মাঠের পারফরম্যান্সও খুব ভালো অধিনায়ক হিসেবে। সোহানকে এজন্য অনেকের আগেই চিন্তা করেছিলাম। লিটনের কথাও হয়েছে, আরও দুই একজনের কথা হয়েছে। কিন্তু সোহানের যে যোগ্যতা, টিমকে একসাথে রাখার, ক্যাপ্টেনের যে গুণ আমরা ওর মধ্যে দেখেছি সেটা মনে হয়েছে, সে নেতৃত্ব দিতে পারে।’

রান না পাওয়ায় মাহমুদউল্লাহ চাপে ছিলেন। সুজন বলেন, ‘আমার কথা হচ্ছে ক্যাপ্টেনরা যখন পারফর্ম করবে না, তার জন্য একটা চাপ হয়ে যায়, টিমের জন্যও। তবে অনেক সময় অধিনায়ক ব্যর্থ হবে, খারাপ করবে এটা খেলার অংশ।’

Previous Post

বুধবার উড়াল দেবেন সোহান-মিরাজরা

Next Post

‘আমাদের ঘুরে দাঁড়াতেই হবে’

Related Posts

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা
অনান্য খেলা

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

1
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
ক্রিকেট সাফারি

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

4
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

10
Next Post
‘আমাদের ঘুরে দাঁড়াতেই হবে’

'আমাদের ঘুরে দাঁড়াতেই হবে'

Discussion about this post

সর্বশেষ..

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

by cricbdadmin
0
1

স্পেনের মাদ্রিদে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’। সোমবার রাতে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

জুনেই বিসিবি নির্বাচন চান তামিম

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ৭ এপ্রিলের সিদ্ধান্ত দিয়ে। সেদিন জাতীয় ক্রীড়া পরিষদ ভেঙে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

by cricbdadmin
0
10

সিরিজ বাঁচানোর ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

by cricbdadmin
0
10

রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে এক রোমাঞ্চকর লড়াইয়ের জন্ম দেয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দল। পুরো ম্যাচজুড়ে ছিল...

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

রানার গতিতে ভেঙে পড়ল নিউজিল্যান্ড

by cricbdadmin
0
4

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একাই ম্যাচের গল্প লিখলেন নাহিদ রানা। গতি আর আগ্রাসনের মিশেলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD