Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রাহি নেই বঙ্গবন্ধু কাপে, বরিশাল দলে শাকিল

December 10, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রাহি নেই বঙ্গবন্ধু কাপে, বরিশাল দলে শাকিল
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আগের দিন স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন তিনি। আঁচ করা যাচ্ছিল এই ইনজুরি বেশ ভোগাবে তাকে। তবে স্বস্তির খবর খুব বেশিদিন মাঠের বাইরে থাকতে হচ্ছে না আবু জায়েদ রাহিকে। একইসঙ্গে দুঃসংবাদ হলো যে অল্প কয়েকদিন থাকতে হবে মাঠের বাইরে, তাতে আর খেলা হচ্ছে না বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে।

আবু জায়েদ চৌধুরির লম্বা সময় মাঠে বাইরে থাকতে হবে না। নব ঠিকঠাক মতো এগিয়ে গেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের আগে প্রস্তুতি পর্ব থেকেই দলের সঙ্গে থাকতে পারবেন এই পেসার।

গত মঙ্গলবার মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে বোলিংয়ের সময় ডেলিভারি স্ট্রাইডে লাফ দেওয়ার আগে রাহির বাঁ পায়ের পেশিতে টান লাগে। পায়ে হাত চেপে ধরে পড়ে যান। তারপর ব্যথায় কাবু আবু জায়েদ স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।

এরপরই বরিশাল দল থেকে জানানো হয়- আবু জায়েদের চোট গুরুতর নয়। তবে গভীরভাবে পরীক্ষার পর বুধবার বরিশালের ফিজিও জয় বিশ্বাস জানালেন, রাহির পেশিতে ‘ফার্স্ট ডিগ্রি টিয়ার’ হয়েছে। এ অবস্থায় ক্রিকেটে ফিরতে তার কমপক্ষে ১৫ দিন সময় লাগবে।

সামনের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু টি-টুয়েন্টির ফাইনাল। এ কারণেই রাহির টুর্নামেন্ট শেষ। তবে স্বস্তির এটাই আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য সিরিজে তাকে পাওয়া নিয়ে তেমন অনিশ্চয়তা নেই। ২৫ ডিসেম্বর থেকে শুরু হতে পারে বাংলাদেশ দলের ক্যাম্প। সেখানে যোগ দেওয়া নিয়েই এখন ভাবতে হবে আবু জায়েদকে।

টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো খেলার জন্য রাহির বদলে সালাউদ্দিন শাকিলকে দলে নিয়েছে বরিশাল। যিনি খেলেছেন ১৬টি প্রথম শ্রেণি, ১৯টি লিস্ট ‘এ’ ও ৫টি টি-টুয়েন্টি ম্যাচ। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে ‘ডি’ ক্যাটাগরিতে ছিলেন শাকিল।

বরিশাল দলের ম্যানেজার হাসিবুল হোসেন শান্ত জানান, ‘রাহির চোট ঠিক হতে ১০ থেকে ১৫ দিন লাগবে। এ অবস্থায় ওর বিকল্প একজনকে নিয়েছি। করোনা টেস্টে নেগেটিভ হলে ও চলে আসবে। শাকিল (সালাউদ্দিন) আমাদের হয়ে খেলবে।’

Previous Post

কুয়াশায় পাল্টে গেল সময়সূচি

Next Post

মায়ের ক্লাসে ছোট্ট ইজহান

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

5
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
Next Post
মায়ের ক্লাসে ছোট্ট ইজহান

মায়ের ক্লাসে ছোট্ট ইজহান

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
5

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD